এক্সপ্লোর

Singur: সিঙ্গুর জমি আন্দোলনে পুলিশের দায়ের করা মামলায় বেকসুর খালাস বেচারাম মান্না

Singur News: সিঙ্গুর মামলায় মন্ত্রী বেচারাম মান্না-সহ ৩১ জন বেকসুর খালাস হলেন।

রঞ্জিত সাউ, কলকাতা: সিঙ্গুর (Singur) জমি আন্দোলনে পুলিশের দায়ের করা মামলায় বেকসুর খালাস পেলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না সহ ৩১জন। বিধাননগরে (Bidhannagar) সাংসদ-বিধায়কদের বিশেষ আদালতে আজ তাঁদের ৬৮টি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে, নানুরে ২০১০ সালে লুঠপাট ও অপরহণ মামলায় নিষ্কৃতি পেয়েছেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক (TMC MLA) শেখ শাহনওয়াজ সহ ৭৭ জন।

দেউচা পাঁচামিতে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘোষণার দিনই সিঙ্গুর মামলায় মন্ত্রী বেচারাম মান্না-সহ ৩১ জন বেকসুর খালাস হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না বলেন, “আমরা যে নির্দোষ, তা প্রমাণ হয়ে গেল। মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল।‘’

২০০৬ সালে হুগলির সিঙ্গুরে টাটা গোষ্ঠীর গাড়ি কারখানার জন্য জমি অধিগ্রহণ শুরু করে তৎকালীন বামফ্রন্ট সরকার। কৃষকদের চাষের জমি জোর করে ছিনিয়ে নেওয়া যাবে না। এই দাবি তুলে জমি অধিগ্রহণের বিরোধিতায় আন্দোলন শুরু করেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনে সামিল হন কৃষক নেতা বেচারাম মান্না সহ সিঙ্গুরের বাসিন্দাদের একাংশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়। ২০০৬ সালের অগাস্ট মাসে পুলিশের তরফে দায়ের করা একটি স্বতঃপ্রণোদিত মামলায় বেচারাম মান্না সহ কৃষকদের একাংশের বিরুদ্ধে প্রস্তাবিত কারখানা এলাকায় ইচ্ছাকৃত ভাবে গন্ডগোল পাকানোর অভিযোগ আনা হয়। বুধবার উত্তর ২৪ পরগনার বিধাননগরে সাংসদ-বিধায়কদের জন্য তৈরি বিশেষ আদালতে ছিল সিঙ্গুর মামলার শুনানি।  সেখানেই ৬৮টি মামলা থেকে শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না সহ ৩১ জনকে অব্যাহতি দেওয়া হয়।

অন্যদিকে, এদিনই বীরভূমের নানুরের জলোন্দি গ্রামে ২০১০ সালে দু’জনকে অপহরণ ও লুঠপাটের মামলায় বেকসুর খালাস হয়েছেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ৭৭ জন। নানুরের তৃণমূল কংগ্রেস নেতা  কাজল শেখ বলেন, “আমার দাদা শেখ শাহনওয়াজ কেতুগ্রামের বিধায়ক। তাই এই আদালতে আসি। ৩টে বাদ দিয়ে বাকি সব মামলায় রেহাই মিলেছে।’’ এদিন বিধাননগরের আদালতে এসেছিলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর বিধায়ক স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। মামলা থেকে নিষ্কৃতি পাওয়া সতীর্থদের অভিনন্দন জানান তাঁরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget