এক্সপ্লোর

Belur Math: ক্রিসমাস ইভে হুগলীতে স্বামী বিবেকানন্দের সেই ঘটনাকে মনে করে আজও বিশেষ আয়োজন হয় বেলুড় মঠে!

Ramakrishna Math Puja at Christmas Eve:শ্রীরামকৃষ্ণের প্রয়াণের পরে একবার নিজের সঙ্গীদের নিয়ে হুগলী জেলার আঁটপুরে এক গুরু ভ্রাতার বাড়ি গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানে তিনি বেশ কিছুদিন কাটিয়েছিলেন

ভাস্কর ঘোষ, হাওড়া: প্রত্যেক বছরের মতো, এই বছরেও বেলুড় মঠে আয়োজন করা হয়েছিল যীশুখ্রীস্টের আরাধনার। বেলুড় মাঠে যেমন মহা সমারোহে পালন করা হয় দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর মতো পুজো, তেমনই প্রত্যেক বছরই এখানে ক্রিসমাস ইভে, অর্থাৎ ২৪ ডিসেম্বর আয়োজন করা হয় যীশুখ্রীস্টের বিশেষ আরাধনার। এই বছরও তার অন্যথা হল না। ক্রিসমাস ইভে নিয়ম মেনে আয়োজন করা হল যীশু পুজোর। দর্শনার্থীদের এই পুজো ঘিরে আলাদা আকর্ষণ থাকে। মূল মন্দির চত্বর বিশেষভাবে সাজানো না হলেও, সাজিয়ে তোলা হয় মন্দিরের বাইরের অস্থায়ী অংশ। কিন্তু অনেকেই জানেন না, এই উদযাপনের পিছনে রয়েছে একটি গল্প, যার শিকড় হুগলী জেলায়।

শোনা যায়, শ্রীরামকৃষ্ণের প্রয়াণের পরে একবার নিজের সঙ্গীদের নিয়ে হুগলী জেলার আঁটপুরে এক গুরু ভ্রাতার বাড়ি গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানে তিনি বেশ কিছুদিন কাটিয়েছিলেন। সেখানে থাকাকালীন প্রত্যেকদিন অগ্নিকুণ্ডের চারিদিকে বসে ধর্ম নিয়ে বিভিন্ন আলোচনা হত। এভাবেই একদিন, সেই অগ্নিকুণ্ডের ধারে বসেই স্বামী বিবেকানন্দ তাঁর সঙ্গীদের বলেছিলেন যীশুখ্রীস্টের আত্মত্যাগের ইতিহাস। বুঝিয়েছিলেন তাঁৎ গুরুত্ব আর তাঁর অপার মহানুভবতা আর সাহসে গাথা। ঘটনাচক্রে সেই দিনটি ২৪ ডিসেম্বর। ভিন্ন ধর্মাবলম্বী হলেও স্বামীজীকে ছুঁয়ে গিয়েছিল যীশুখ্রীস্টের আত্মত্যাগ, সাহসিকতা আর মহানুভবতা। সেই ঘটনার কথা মনে রেখেই আজও বেলুড় মঠে আয়োজন করা হয় যীশু পুজোর। 

মূল মন্দির অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মন্দিরের বাইরে, ডানদিকে তৈরি করা হয় একটি অস্থায়ী মঞ্চ। সেখানেই স্থাপন করা হয় মা মেরি আর যীশুখ্রীস্টের মূর্তি। গোটা চত্বরটাকেি সাজিয়ে তোলা হয়। সাধারণভাবে ফুল আর মিষ্টির পাশাপাশি, বিশেষ এই পুজোর আয়োজনে থাকে কেক। প্রসাদে দেওয়া হয় বিভিন্ন রকমের কেক। বিশেষ এই আয়োজনে সন্ন্যাসীরা কেরল গান পরিবেশন করেন ও উপস্থিত ভক্তকূলের সামনে বর্ণনা করা হয় যীশুখ্রীস্টের ত্যাগ, মহানুভবতা ও সাহসীকতার গল্প। বর্ণনা করা হয় যীশুখ্রীস্টের জীবনী। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই অনুষ্ঠানে যোগ দিতে। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।

অন্যদিকে ক্রিসমাস ইভে সেজে উঠেছে গোটা শহর থেকে শুরু করে শহরতলি ও। পার্ক স্ট্রিটে প্রত্যেক বছরের মতো ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। খাওয়া দাওয়ার পাশাপাশি চলছে উৎসবের আমেজ গায়ে মেখে নেওয়া। শহরের পাশাপাশি, শ্রীরামপুর, চন্দননগর ও সেজে উঠেছে ক্রিসমাসের সাজে। সেজে উঠেছে বহু বছরের পুরনো ব্যান্ডেল চার্চ ও।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Tarapith Hotel Shut: তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget