এক্সপ্লোর

Belur Math: স্মরণে স্বামী প্রভানন্দজী মহারাজ, ভাণ্ডারা উপলক্ষে বেলুড় মঠে ভক্তদের সমাবেশ

Swami Prabhananda Maharaj: ভাণ্ডারা উপলক্ষে বহু দূর-দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসেছেন বেলুড় মঠে

ভাস্কর ঘোষ, বেলুড়: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-অধ্যক্ষ স্বামী প্রভানন্দজী মহারাজ পয়লা এপ্রিল তারিখে সন্ধে ৬টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। প্রয়াত স্বামী প্রভানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে আজ সকাল থেকেই বিশেষ পূজা, ভজন এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ সকাল থেকেই অসংখ্য ভক্ত এবং অনুগামীরা বেলুড় মঠে উপস্থিত হয়েছেন। 

এদিন সকালে মঠে শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা, মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ হয়। এরপর ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতপাঠ ও ব্যাখ্যা, বাউল, কীর্তন, ভজন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকালে রয়েছে স্মরণ সভা। সেখানে মঠের মহারাজরা স্বামী প্রভানন্দজি মহারাজকে স্মরণ করে বক্তব্য রাখবেন। এদিনই মা সদাব্রত ভবন থেকে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে ভক্তদের জন্য। সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। এদিন ভাণ্ডারা উপলক্ষে বহু দূর-দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসেছেন বেলুড় মঠে। 

১৯৩১ সালে তিপ্পেরা জেলার আখাউড়া গ্রামে (অধুনা বাংলাদেশ) জন্মগ্রহণ করেছিলেন প্রভানন্দজী মহারাজ।  রামকৃষ্ণ সঙ্ঘের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজী মহারাজের কাছ থেকে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেন এবং ১৯৫৮ খ্রীষ্টাব্দে রামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেন নরেন্দ্রপুর আশ্রমে।

নরেন্দ্রপুর, সারদাপীঠ ও সেবাপ্রতিষ্ঠানে তিনি নানা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নরেন্দ্রপুরে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকরূপে কিছুকাল সেবা করেন। নরেন্দ্রপুরে থাকাকালীন দুই বছর তিনি Institute of Social Education and Recreation (বর্তমানে লোকশিক্ষা পরিষদ)–এর দায়িত্বভার গ্রহণ করেছিলেন। রামকৃষ্ণ মিশন সারদাপীঠের অন্তর্গত বিদ্যামন্দির কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন কয়েকবছর। কোলকাতায় স্থিত রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠান হাসপাতালের সহকারী সম্পাদকরূপে তিনি তিন বছর সেবা করেন। পরবর্তীকালে প্রভানন্দজী পুরুলিয়া বিদ্যাপীঠ এবং দক্ষিণ কলকাতায় অবস্থিত Ramakrishna Mission Institute of Culture–এর সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

১৯৮৩ খ্রীষ্টাব্দের এপ্রিল মাসে প্রভানন্দজী রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হন। ১৯৮৪ খ্রীষ্টাব্দ থেকে দীর্ঘ এগার বছর তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক ছিলেন। ২০০৭ থেকে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন পাঁচ বছর। ২০১২ খ্রীষ্টাব্দের জুন মাসে প্রভানন্দজী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সঙ্ঘাধ্যক্ষ নির্বাচিত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ঐ পদে অধিষ্ঠিত ছিলেন। 

ইংরাজী এবং বাংলা ভাষায় বহু গ্রন্থের রচনা করেন প্রভানন্দজী। বাংলা বইয়ের মধ্যে উল্লেখ্যযোগ্য শ্রীরামকৃষ্ণের অন্ত্যলীলা (দুই খণ্ডে), ব্রহ্মানন্দ চরিত, সারদানন্দ চরিত ও রামকৃষ্ণ মঠের আদিকথা। ইংরাজী ভাষায় তাঁর লেখা First Meetings with Sri Ramakrishna এবং Early History of Ramakrishna Movement শীর্ষক গ্রন্থাবলী সুপ্রসিদ্ধ। বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা ইংরাজী ও বাংলা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সুবক্তা প্রভানন্দজী বহু জাতীয় এবং আন্তর্জাতিক আলোচনাসভায় অংশগ্রহণ করেছেন। মহারাজের সুচিন্তিত বক্তৃতাবলী তাঁর মেধা ও পাণ্ডিত্যের সাক্ষ্য বহন করে চলেছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget