এক্সপ্লোর

By-Elections 2024: গাড়ি ভাঙচুর, ভয় দেখানো, ছাপ্পা ভোট, বুথ জ্যাম; রাজ্যে ৪ কেন্দ্রের উপনির্বাচনেও সেই চেনা অশান্তি !

Election Commission of India : পশ্চিমবঙ্গে হিংসার ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকন রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন

কলকাতা : ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাও উপনির্বাচনেও অশান্তি ! বাগদায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হল। অশান্তির হটস্পট হয়ে উঠল রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পায়রাডাঙা। বিজেপি প্রার্থীর এজেন্ট-সহ গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানাঘাট জেলা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মানিকতলা, বাগদা থেকে রায়গঞ্জ-একের পর এক কেন্দ্রে বিজেপি প্রার্থীদের তৃণমূলের তাড়া। কোথাও ভাঙল গাড়ির কাচ, কোথাও গাড়িতে লাথি। কার্যত একের পর এক অভিযোগে সরগরম রইল রাজ্যে উপনির্বাচন হওয়া চার কেন্দ্র। এর পাশাপাশি দেশের আরও ৬টি রাজ্যে ৯টি বিধানসভা কেন্দ্রে এদিন উপনির্বাচন হয়। অর্থাৎ, এদিন দেশজুড়ে মোট সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হল। এদিকে পশ্চিমবঙ্গে হিংসার ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকন রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন। বিকাল ৫টা পর্যন্ত চার কেন্দ্রে উপনির্বাচনে ভোট পড়ল ৬২.৭১ শতাংশ।

রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচনে অশান্তির চিত্র-

মাত্র ৪টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। অথচ তাতেও অশান্তির সেই চেনা ছবি। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে গুলি চালানোর অভিযোগ, তৃণমূল কর্মীদের মারধর, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, ভয় দেখানো, ছাপ্পা ভোট, গন্ডগোল এবং বুথ জ্যামের মতো চির পরিচিত অভিযোগ।

এদিন ছাপ্পা ভোটের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বাগদা বিধানসভার ডিহিলদহ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

একই ছবি কলকাতার মানিকতলাতেও। এখানে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান।

রায়গঞ্জে উপনির্বাচনেও দেখা গেল একই ছবি। অভিযোগ, ভোটের দিন দিনভর যেখানেই গেছেন, সেখানেই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী।

উপনির্বাচন ঘিরে অশান্ত হয়ে উঠল রানাঘাটও। রানাঘাট থানার পূর্ণনগর এলাকায়, বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু পূর্ণনগর এলাকায় গুলি চলার অভিযোগই নয়, জকপুরে তৃণমূলকর্মীদের বেধড়ক মার থেকে শুরু করে, পায়রাডাঙায় বিজেপির ক্য়াম্প অফিস ও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, অভিযোগের তালিকা থেকে বাদ যায়নি কিছুই।

বিজেপির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য বলেন, 'তৃণমূল কংগ্রেস একচেটিয়া একাধিপত্য কায়েম করল পুলিশকে সঙ্গে নিয়ে। মানিকতলায় বেশ কিছু বুথে আমরা পুননির্বাচনের দাবি জানিয়েছি এবং অতি সত্ত্বর আমরা সেটা নির্বাচন কমিশনকে জানাব।'

যে ৪টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হল, ২০২১ সালের বিধানসভা ভোটে এরমধ্য়ে তিনটিতে জয়ী হয়েছিল বিজেপি। শুধুমাত্র মানিকতলায় তৃণমূল। সদ্য় সমাপ্ত লোকসভা ভোটের ফলের নিরিখেও ৪টি বিধানসভার মধ্য়ে ৩টিতে এগিয়ে বিজেপি, তৃণমূল একটিতে। শনিবার ৪ বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget