এক্সপ্লোর

Mamata Banerjee: AI দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে? অভিযোগ মমতার, বললেন, ‘ফাটাফাটি খেলা হবে’

Mamata Banerjee on Amit Shah: অমিত শাহের হামলার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: SIR নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহে রাজ্যে এসে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশে মদত জোগানোর পাশাপাশি, সীমান্তে কাঁটাতারের বেড়া তুলতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। সেই নিয়ে বড়জোড়া থেকে শাহকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে বলে দাবি করলেন তিনি। (Mamata Banerjee on Amit Shah)

এদিন মমতা বলেন, "রাজনৈতিক হ্যাংলার দল। আগের বার এসে বলেছিল, 'ইস বার ২০০ পার'। পগার পার হয়ে গিয়েছে। এবার করছে SIR। এত মানুষের মৃত্যু, ৫৮ থেকে ৬০ জন। ৯৬ বছরের মানুষকেও ডেকে পাঠাচ্ছে! জীবনে মা-বাবাকে সম্মান জানাওনি, বয়স্কদের সম্মান জানাবে কী করে? লজ্জা করে না! শুধু তুমি খাবে, তোমার ছেলে খাবে।" (Mamata Banerjee)

মমতা আরও বলেন, "৫৪ লক্ষের নাম বাদ গেল কেন? অর্ধশিক্ষিতদের দল, ওই দুঃশাসনবাবু করিয়েছেন। তাঁকে উত্তর দিতে হবে। বাংলা ভদ্র বলে আজ আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমরা চাইলে, অসৌজন্যতা করলে, এক পা বেরোতে দিতাম না আপনাকে। আপনার ভাগ্য ভাল যে এত অত্যাচারের পরও আতিথেয়তা করছি। এটা দুর্বলতা নয়, আমাদের ধর্ম, সংস্কৃতি। ওড়িশা, উত্তরপ্রদেশ, রাজস্থানে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করছেন। কই আমরা তো করি না? বাংলাতেও ১.৫ কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। আমরা ভালবেসে আপন করে নিয়েছি তাঁদের। ১৯৪৭ সালে তিনটি দেখ এক ছিল। বহু মানুষ এপার থেকে এপারে গিয়েছেন, পঞ্জাব থেকে পাকিস্তানে গিয়েছেন, আবার ওপার থেকেও এসেছেন। বাংলা ও পঞ্জাব সবচেয়ে ভুক্তভোগী। আজ বলছেন অনুপ্রবেশকারী হটাব। এতদিন কী করছিলেন, দুধভাত খাচ্ছিলেন?"

পুরুলিয়ার ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বলেন, "পুরুলিয়ার ভদ্রলোকের কী দোষ ছিল? কাল তাকে ডেকে নিয়ে যান। দুঃখে, অভিমানে মারা গিয়েছেন তিনি। আপনাদের প্রাণ কি একটুও কাঁদে না? আপমার মা-বাবাকে যদি এভাবে ডেকে নিয়ে যেত? ৯৫ বছরের মহিলাকে তিন তলায় উঠিয়ে জিজ্ঞাসা করছে। আমাকেও বাংলাদেশি বলে। যে ৫৪ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। তাঁরা আবেদন করবেন। ৭ ও ৮ নং ফর্মে। এটা দিল্লি থেকে বিজেপি-র একজন বসে আছেন আইটি সেলে। তিনি নির্বাচন কমিশনের অফিসে বসে ERO-দের নামে মিথ্যে বলে, তাঁদের নামে সই করে বাদ দিয়েছেন। ERO-রা জানেনও না। তাঁরা চিঠিও দিয়েছেন, এটা তাঁরা করেননি। খসড়া তালিকায় নাম উঠেছে যাঁদের, চূড়ান্ত তালিকায় নাম থাকবে এমন গ্যারান্টি নেই। বিজেপি-র অনেক বদমায়েশি চলছে। মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তা কাটার চেষ্টা।"

মমতা আরও বলেন, "জোর করে নাম কাটতে বলছে, নইলে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে। এত সাহ! আমি আছি এখানে। তুমি জেলে পাঠাবে! তোমাকে জেলে পাঠাব। ক্ষমতায় আছো বলে ঔদ্ধত্য, দাঙ্গাকারী, ব্যাভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তকারী, অত্যাচারী, স্বৈরাচারী। এদের বড় বড় কথা। মাতঙ্গিনীকে মুসলিম বানিয়েছে। আমাকে তো সারাক্ষণ বানায়। আমার গায়ে ফোস্কা পড়ে না। তোরা যত বলবি, আমি তত খুশি। আদিবাসী, তফসিলি, মাটির মানুষ, সংখ্যালঘু, পার্সি, খ্রিস্টান যা ইচ্ছে বানাও। আমার কিছু যায় আসে না। যতদিন বাঁচব দুর্যোধনদের বিরুদ্ধে লড়ব। ১ কোটি ৩৬ লোকের কথায় আসুন। BLA-দের কেন ঢুকতে দেবে না? হোয়াটসঅ্যাপের কী ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন। আমি আদালতে যাব। "

দলের সাংসদ সাকেত গোখলের একটি RTI আবেদনও তুলে ধরেন মমতা। জানান, ১৪২ কোটি আধার কার্ড তৈরির কথা জানিয়েছে কেন্দ্র। এর মধ্যে ১১ হাজার ২৫২ জনে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হয়। কংগ্রেসের সরকার থাকাকালীনি ৭ হাজারের মতো বাদ যায়। বিজেপি-কে এতদিন যাঁরা ভোট দিয়ে এসেছেন, তাঁরাও আর দেবেন না বলে এদিন দাবি করেন মমতা। AI ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শাহকে আক্রমণ করে বলেন, "এটা বড় কেলেঙ্কারি। দুর্নীতিগ্রস্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। নইলে ভারতের মানুষই তোমাকে পদচ্যুত করবে। ক্ষমতায় থেকে এজেন্সি দেখাচ্ছো! বিজেপি-র চোর-ডাকাতগুলিকে তো গ্রেফতার করো না!" বিজেপি-র যথেষ্ট সংখ্যক লোক নেই বলেই BLA-দের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মমতা। সব দলের BLA-দের থাকতে দিতে হবে বলে দাবি জানান। 

SIR প্রক্রিয়া চলাকালীন যত জন মারা গিয়েছেন, তাঁদের স্মৃতিতে জেলায় জেলায় 'শহিদ বেদি' হবে বলে এদিন ঘোষণা করেন মমতা। নতুন ভোটারদের আবেদনগুলি ফেলে রাখা হচ্ছে, নাম তোলা হচ্ছে না বলেও অভিযোগ করেন। ভোটমুখী বাংলায় SIR হলে সীমান্ত সংলগ্ন মণিপুর, অসম, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়ে কেন SIR হবে না, প্রশ্ন তোলেন মমতা। বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "এবার দারুণ খেলা হবে। এবারকার খেলার নাম ফাটাফাটি।"

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget