এক্সপ্লোর

Bengal Flood: গঙ্গায় জলস্তর বৃদ্ধির জন্য মালদা ডিভিশনে বাতিল ১৩ ট্রেন

মালদা থেকে সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ-ভাগলপুর, ভাগলপুর থেকে জামালপুর রুটের সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। বেশকিছু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

করুণাময় সিংহ, মালদা: গঙ্গায় জলের স্তর বৃদ্ধির ফলে রেললাইন ছুঁয়ে প্রবাহিত হচ্ছে জল। এ কারনে মালদা ডিভিশনে বাতিল করা হল  ১৩ টি ট্রেন। রূট পরিবর্তন করা হয়েছে আরও ১৬ টি ট্রেনের। মালদা ডিভিশনের ডিআরএম জিতেন্দ্র কুমার জানিয়েছেন, মালদা থেকে সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ-ভাগলপুর, ভাগলপুর থেকে জামালপুর রুটের সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। বেশকিছু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। কিউল হয়ে ট্রেনগুলিকে দিল্লি পাঠানো হচ্ছে। এছাড়া মালদা থেকে দিল্লি যাওয়ার ট্রেনগুলিকে কাঠিহার, পাটনা হয়ে দিল্লি পাঠানো হচ্ছে।  

যে সব ট্রেনগুলি বিহার ও ঝাড়খণ্ড দিয়ে চলাচল করে বা ওই দুই রাজ্যে যাচ্ছে, সেগুলি হয় বাতিল করা হয়েছে বা পথ পরিবর্তন করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা-মালদা-নিউ জলপাইগুড়ি রুটে ট্রেন পরিষেবায় প্রভাব পড়েনি। কিন্তু কয়েকটি জায়গায় গঙ্গার জল বাঁধ উপড়ে রেললাইন বরাবর থাকা কালভার্টগুলির নীচ দিয়ে বইছে। জলের তোড় বেশি থাকায় ট্রেনগুলি বাতিল বা যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে।

 একদিকে গঙ্গার জলের স্তর বৃদ্ধির ফলে যখন বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন তখন গঙ্গা ও ফুলহার নদীর জল বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মালদায়। ফুলহারের  জলে নতুন করে প্লাবিত হয়েছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, মিয়াহাট সহ বেশ কয়েকটি এলাকা। প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। রতুয়াতেও গঙ্গা ও ফুলহার নদীর জলের স্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রিজের উপর গবাদি পশুদের নিয়ে ত্রিপল খাটিয়ে বসবাস করছেন এলাকার বাসিন্দারা। প্রায় ২০০ বিঘা জমির ফসল চলে গেছে জলের তলায়। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলছেন এই এলাকার বাসিন্দারাও। পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে দাবি করেছেন মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য মৃণাল মন্ডল। 

অন্যদিকে, মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, প্রত্যেকটি ব্লক অফিসে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। দুর্গত এলাকা গুলোতে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। গবাদিপশুর খাবারও পাঠানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget