এক্সপ্লোর

Train Accident in Dinajpur:কানে হেডফোন নিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু দুই তরুণের

গতকাল সন্ধে ৭টা নাগাদ চোপড়ার ধূমডাঙ্গি এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, রেললাইনের ওপর বসে হেডফোনে কথা বলছিলেন দুই যুবক।


সুদীপ চক্রবর্তী, চোপড়া (উত্তর দিনাজপুর):   অসচেতনতার বলি দুই যুবক। উত্তর দিনাজপুরের চোপড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। রেললাইন থেকে উদ্ধার মোবাইল ফোন, হেডফোন। 

গতকাল সন্ধে ৭টা নাগাদ চোপড়ার ধূমডাঙ্গি এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, রেললাইনের ওপর বসে হেডফোনে কথা বলছিলেন দুই যুবক। একইসময়ে আপ ও ডাউন লাইনে ট্রেন চলে আসার বিষয় আগেভাগে টের না পাওয়ায় তাঁরা সরে যেতে পারেননি। রেলের তরফে বারবার প্রচার সত্ত্বেও সাধারণ মানুষ যে সচেতন নন, এই ঘটনায় আবারও তা প্রমাণ হল।

স্থানীয় সূত্রে জানা গেছে,  দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে রবিবার রাতেই ছুটে আসেন ধুমডাঙ্গি স্টেশনের রেল পুলিশ আধিকারিকরা। রেল লাইনের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দুই যুবকের দেহাংশ। পড়েছিল জুতো, মোবাইল, হেডফোন সহ মোবাইলের অন্যান্য সরঞ্জাম।  গতকাল রাতেই দুই যুবকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেল কর্মী শশী কুমার জানিয়েছেন, আপ এবং ডাউনে দুটি ট্রেন আসতেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগেও অসচেতনার কারণে এ ধরনের একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কানে হেডফোন দিয়ে কথা বলতে বলতে বা গান শুনতে শুনতে রেল লাইন পেরিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা এড়াতে সচেতনামূলক প্রচারও করা হয়। অনেক সময় সেলফি তুলতে গিয়েও দুর্ঘটনা ঘটেছে। এক্ষেত্রে সতর্কতা ও সচেতনার অভাবই দুর্ঘটনার কারণ। 

এদিকে, সপ্তাহের শুরুতেই মুর্শিদাবাদে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে ভিড়ে ঠাসা স্টাফ স্পেশাল ট্রেন প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াতেই হুড়োহুড়ির জেরে  থেকে নামতে গিয়ে পড়ে গেলেন এক মহিলা যাত্রী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি।সোমবার সকালে লালগোলা থেকে রানাঘাটগামী স্টাফ স্পেশ্যাল ট্রেনে এই  ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এদিন ট্রেনে চেপে বহরমপুরে ডাক্তার দেখাতে আসছিলেন রঘুনাথগঞ্জের সাইদাপুরের বাসিন্দা আলিয়ারা বিবি। ট্রেনের মধ্যে ভিড়ের চাপে ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে দুর্ঘটনা। প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা মহিলাকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আরপিএফ।লোকাল ট্রেন বন্ধ। ফলে ভিড় বাড়ছে স্টাফ স্পেশালে। যাত্রীদের অধিকাংশের দাবি, ভিড়ের চাপে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget