এক্সপ্লোর

Suvendu Adhikari: 'কেন্দ্রের থেকে অর্থ পেল রাজ্য', শুভেন্দুর পোস্ট নিয়ে কী বলল তৃণমূল ?

Central Fund For Bengal: এক্স হ্য়ান্ডলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পোস্ট রি পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্য়বাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা : পশ্চিমবঙ্গের পুঁজি ও পরিকাঠামো উন্নয়নে ১০ হাজার ৬৯২ কোটি টাকা দিল কেন্দ্র। রাজস্ব আদায়ের পর তার ভাগ হিসেবে কেন্দ্রের থেকে এই অর্থ পেল রাজ্য। এক্স হ্য়ান্ডলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পোস্ট রি পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্য়বাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক্স হ্য়ান্ডল পোস্টে জানানো হয়েছে, ২৮টি রাজ্যকে করের ভাগ হিসেবে মোট ১ লক্ষ ৪২ হাজার ১২২ কোটি টাকা দেওয়া হয়েছে। ২৫ হাজার কোটি টাকারও বেশি পেয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। ১৪ হাজার কোটি টাকার বেশি পেয়ে তালিকার দু'নম্বরে রয়েছে বিহার। ১১ হাজার কোটি টাকার বেশি পেয়ে তালিকার তিন নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ। তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে চতুর্থ স্থানে।

 

এনিয়ে অবশ্য কেন্দ্রকে বিঁধতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, "মধ্যপ্রদেশে ২৯টি লোকসভা আসন। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসন। ২৯টি আসন মানে, আমাদের হাফের কাছাকাছি ছোট রাজ্য। সেই মধ্যপ্রদেশের জন্য ১৩ হাজার কোট। আর ৪২ টি আসনবিশিষ্ট পশ্চিমবঙ্গে জন্য ১০ হাজার কোটি। অঙ্কটা করে নিন, গোবলয়ের রাজ্য বা হিন্দিভাষী রাজ্যগুলির জন্য নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি কী ! আর পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির জন্য নরেন্দ্র মোদিদের দৃষ্টিভঙ্গি কী! তাও যে ১০ হাজার কোটি টাকা ছোঁওয়ানো হয়েছে, এটাও শুধুমাত্র ভোটের জন্য। বিজেপির নেতারা হচ্ছেন সেই আত্মীয় যাঁরা শুধুমাত্র ভোটের খাঁসির মাংস খাওয়ার জন্য আসছেন। নরেন্দ্র মোদি-অমিত শাহরা যত ঘন ঘন বিধানসভা নির্বাচনে আসতেন, আবার লোকসভা নির্বাচন আসছে আবার আসা শুরু হয়েছে। কিন্তু, তার মাঝখানে ফণী, বলুবুল, আমফান- সমস্ত কিছুতে পশ্চিমবঙ্গে যে ড্যামেজ হল, যে টাকা-পয়সা দেওয়ার কথা ছিল তা দিয়েছেন ? ১০০ দিনের কাজ করিয়ে মানুষের টাকা দিয়েছেন ? রাজ্য সরকারকে ফেরত দিতে হচ্ছে। নরেন্দ্র মোদি ৮ হাজার কোটি টাকার বিমানে ঘুরে বেড়াচ্ছেন, আর ভারতের মানুষের মাথার ওপর ছাদ নেই। এগুলো তো মানুষ দেখতে পাচ্ছেন। মোদিজি ৮ হাজার কোটির প্লেন কিনছেন, আর দিদি সেই ৮ হাজার কোটি দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার করছেন।  স্বাভাবিকভাবেই মানুষ বুঝতে পারছেন, বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মীক সম্পর্ক নেই। " 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget