এক্সপ্লোর

Recruitment Scam: ৩ ঘণ্টা পার, ধৃত প্রসন্ন রায়ের স্ত্রীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান CBI-র

CBI Raid Newtown: নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউনে ধৃত প্রসন্ন রায়ের স্ত্রীর ফ্ল্যাটে এদিন তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জেলে মিডলম্যান প্রসন্ন রায়। আর এবার তাঁর স্ত্রীর ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই (CBI)। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউনে ধৃত প্রসন্ন রায়ের স্ত্রীর ফ্ল্যাটে এদিন তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, ৩ ঘণ্টা পার, এখনও চলছে তল্লাশি (CBI Raid)।

সম্প্রতি মুখ খোলেন মিডলম্যান প্রসন্ন রায়

সম্প্রতি বাড়ি থেকে পাওয়া দিলীপ ঘোষের দলিল নিয়ে এই প্রথম মুখ খোলেন মিডলম্যান প্রসন্ন রায়। প্রসন্ন রায়ের দাবি তাঁর বাড়ি থেকে অরিজিনাল দলিল নয় পাওয়া গেছে সার্টিফায়েড কপি। দিলীপ ঘোষের একটি সম্পত্তির মিউটেশনের জন্য কপি তুলেছিলেন তিনি। সেই সার্টিফায়েড কপি তাঁর বাড়ি থেকে সিবিআই বাজেয়াপ্ত করে বলে দাবি প্রসন্ন রায়ের। প্রসন্ন রায়ের দাবি, এর মধ্যে টাকা লেনদেনের কোনও ব্যাপার নেই।

প্রসন্ন রায়ের বিপুল সম্পত্তির হদিশ পায় CBI

গতবছর, এসএসএসি দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বিপুল সম্পত্তির হদিশ পায় CBI । এর আগেও তাঁর বহু  সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই।  সূত্রের দাবি, মহিষবাথানের বিলাসবহুল আবাসন মার্লিন অ্যাভিনিউয়ের  টাওয়ার ফাইভে 3A ফ্ল্যাটের মালিক প্রসন্নকুমার রায়। সূত্রের দাবি, ২০১৭ সালে এই ফ্ল্যাটটি কেনেন প্রসন্নকুমার রায় । প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালানোর পর ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।

 সিনেমায় প্রযোজনা, একসময় যাঁর সময় কেটেছিল টালির চালের ভাড়া বাড়িতে

নারকেলডাঙার এই টালির চালের ভাড়া বাড়িতে যাঁর একসময় কেটেছিল, তাঁরই এখন নিউটাউনে একাধিক ফ্ল্যাট সল্টলেকে অফিস, সেই সঙ্গে সিনেমায় প্রযোজনা। SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জীবনের উত্থান যেমন রকেট গতিতে হয়েছিল তেমনি তাঁর প্রতিপত্তিও বেড়েছে একইভাবে।

নিউটাউনে এরকম আরও অনেক ফ্ল্যাট রয়েছে প্রসন্নকুমারের

বছর পাঁচেক আগে নারকেলডাঙার ভাড়া বাড়ি ছেড়ে নিউটাউনের বলাকা আবাসনে আসেন প্রসন্ন। নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্নকুমার রায় ছাড়াও ফ্ল্যাট ছিল প্রদীপ সিংয়েরও। আরও এক মিডলম্যান সন্দেহে যাঁকে প্রসন্নর আগেই গ্রেফতার করেছে CBI। CBI সূত্রে দাবি, নিউটাউনে এরকম আরও অনেক ফ্ল্যাট রয়েছে প্রসন্নকুমারের। যেমন রয়েছে এই আইডিয়াল ভিলাতেও। 

আরও পড়ুন, জালে টান, ভেবেছিলেন 'অন্য কিছু', ৩ কেজির রুপোলি ইলিশ ধরা দিল মৎসজীবীর কাছে

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Cyclone Alert: ইসরোর স্যাটেলাইটে চিন্তার ছবি, ঘনীভূত নিম্নচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় সতর্কতা?
ইসরোর স্যাটেলাইটে চিন্তার ছবি, ঘনীভূত নিম্নচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় সতর্কতা?
West Bengal News LIVE: শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
West Bengal Weather: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget