এক্সপ্লোর

Bengal SIR: ভোটার লিস্ট থেকে নাম বাদ, অভিযোগে আগুন জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ এই অংশে !

Bengal SIR Hingalganj Chaos: ভোটার লিস্ট থেকে নাম বাদ অথবা বিবেচনাধীন, অভিযোগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিক্ষোভ

উত্তর ২৪ পরগনা: ভোটার লিস্ট থেকে নাম বাদ অথবা বিবেচনাধীন। অভিযোগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিক্ষোভ। রাতেই রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের। হিঙ্গলগঞ্জের লেবুখালি থেকে হাসনাবাদগামী রাস্তার সাহাপুর মোড়ে বিক্ষোভ।

আরও পড়ুন, সংঘর্ষের প্রভাব বিশ্বজুড়ে উড়ান পরিষেবায়, আজ ব্যাহত হতে পারে ৪৪৪টি উড়ান !

শনিবার প্রথম ধাপে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা।নির্বাচন কমিশন সূত্রে খবর, এরাজ্য়ে সাড়ে ৬৩ লক্ষের কিছু বেশি নাম বাদ গেছে। খসড়া ভোটার তালিকায় বাদ গেছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, ফর্ম 7-এ ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গেছে।কিন্তু, প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসার পরই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। 

শনিবার প্রথম ধাপে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা আর সেই দিনই নতুন করে চড়ল বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ!মহম্মদ বিন তুঘলক ডেভিল-এর মতো শব্দে ভর করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, মহম্মদ বিন তুঘলকের রাজত্ব জানো তো? মহম্মদ বিন তুঘলকের রাজত্বে আমরা বসবাস করছি। মহম্মদ বিন তুঘলকের রাজত্বে বসবাস করে, মহম্মদ বিন তুঘলকের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেটাই বড় কথা। মহম্মদ বিন তুঘলক এখানে মুখ্য় নির্বাচন কমিশনার। তাঁকে যে চালাচ্ছে, সে নরেন্দ্র মোদি, অমিত শাহ। ও (মুখ্য় নির্বাচন কমিশনার) হচ্ছে সামনে মুখোশ। আর মুখটা হচ্ছে নরেন্দ্র মোদি, অমিত শাহ। 

বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে, নিজেকে যেটা দেখতে পান আয়নার সামনে সেটাই উনি বলেছেন। উনি তো নিজেই মহম্মদ বিন তুঘলকের সবচেয়ে বড় উদাহরণ। কখন গান গাইছেন, কখন পুজো করতে গিয়ে কাঁদছেন, কখন নাচছেন, কখন যে কী করছেন তা তো বোঝা যাচ্ছে না, কখনও মহুয়ার সঙ্গে ঝগড়া করছেন, আবার কখনও মহুয়ার সঙ্গে বন্ধুত্ব করছেন, ওঁকে আগে ঠিক হতে বলুন, কোন দিকে যাবেন।' 
 
পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরু হয় ২০২৫-এর ৪ নভেম্বর।প্রায় দেড় মাস পর, গত ১৬ ডিসেম্বর মাসে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। তাতে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ৭ লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা আরও ৬০ লক্ষ ভোটারের নথি এখনও বিচারাধীন।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget