এক্সপ্লোর

SIR Hearing: "স্ট্রোক হওয়ায় ছাড়তে হয়েছে চাকরি ..", এবার পক্ষাঘাতগ্রস্ত মহিলাকে শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ খাস কলকাতায় !

SIR Hearing Harassment: মমতা বন্দ্য়োপাধ্য়ায় যখন দিল্লিতে তখন SIR-এর শুনানিতে হেনস্থা, হয়রানির অভিযোগ খাস কলকাতার মাটিতে

সুদীপ্ত আচার্য, রঞ্জিত হালদার ও সমীরণ পাল, কলকাতা: বিধানসভা ভোটের আগে SIR নিয়ে তপ্ত রাজ্য-রাজনীতি। মমতা বন্দ্য়োপাধ্য়ায় যখন দিল্লিতে তখনও এরাজ্য়ে SIR-এর শুনানিতে হেনস্থা, হয়রানির অভিযোগ উঠেই চলেছে। এমনকী,  পক্ষাঘাতগ্রস্ত এই মহিলাকে অবধি শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ উঠেছে। জেলা থেকেও হেনস্থা-হয়রানি-অশান্তির অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন, "রাতে ডেকে নিয়ে যায় বন্ধুরা...", খাস কলকাতার তপসিয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু !

হুঁশিয়ারি, আক্রমণ, চ্য়ালেঞ্জ চলছিলই। অবশেষে SIR-আবহে সোমবার মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তার আগে সংঘাতের পারদ আরও চড়িয়ে, রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্য়মন্ত্রী।মমতা বন্দ্য়োপাধ্য়ায় যখন দিল্লিতে তখনও এরাজ্য়ে SIR-এর শুনানিতে হেনস্থা, হয়রানির অভিযোগ উঠেই চলেছে। এমনকী, পক্ষাঘাতগ্রস্ত এই মহিলাকে অবধি শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ উঠেছে। 
 
কসবার বাসিন্দা  সায়নী সরকার বলেন, আমার কাগজপত্র আছে, কিন্তু নিচ্ছে না...হয়রানি করছে। ইনি বছর সাঁইত্রিশের সায়নী সরকার। কসবার বাসিন্দা। পেশায় শিক্ষিকা। বছর পাঁচেক আগে স্ট্রোক হওয়ায় চাকরি ছাড়তে হয়েছে!অভিযোগ এই অবস্থায় বারবার হয়রানি করা হচ্ছে তাঁকে। ২৬ জানুয়ারি একবার শুনানিতে ডাকা হয়েছিল। রবিবার ফের ডাকা হয় কসবার গয়ারাম শিশু শিক্ষানিকেতনে। সায়নী সরকারের স্বামী রক্তিম সরকার বলেন, আমাকে বাবা হিসেবে দেখাতে বলেছে এটা সম্ভব নয়....।'

কলকাতার যখন এই ছবি তখন হেনস্থা-হয়রানি-অশান্তির অভিযোগ উঠেছে জেলা থেকেও। দেগঙ্গা বিডিও অফিসে শনিবার SIR শুনানিতে এসে অসুস্থ হয়ে প়ড়েন এক মহিলা। সেই ঘটনা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি! ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ! এসব নিয়েই তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত চলছেই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪২ দিনে ৬টি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  এর মধ্য়ে শেষ চিঠিটি তিনি লেখেন শনিবার। 

সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কয়েকজন মাইক্রো অবজার্ভার CEO অফিসে বসে আইনি অনুমোদন ছাড়াই ECI পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। SIR প্রক্রিয়াকে প্রভাবিত করতে অসৎ উদ্দেশ্যে কাজ করছেন তাঁরা। এমনকী মাইক্রো অবজার্ভারদার বিরুদ্ধে তথ্যের গরমিলের মতো অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এভাবে পিছনের দরজা দিয়ে বড় সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।
 
SIR নিয়ে জ্ঞানেশ কুমারকে নাম না করে বারবার আক্রমণও শানিয়েছে তৃণমূল শীর্ষনেতৃত্ব। সংঘাতের এই আবহে ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে সুর চড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্য় নির্বাচন কমিশনারের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সবমিলিয়ে বিধানসভা ভোটের আগে SIR নিয়ে রাজ্য-রাজনীতি একেবারে উত্তপ্ত।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget