এক্সপ্লোর

Bengal SIR Row :পালিয়েও শেষ রক্ষা হল না , SIR আবহে, স্বরূপনগরে পাকড়াও ৪৫ জন বাংলাদেশি

West Bengal Voter List Revision: SIR আবহে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পালানোর সময় ধরা পরল ৪৫ জন বাংলাদেশি।

সমীরণ পাল, ঋত্বিক প্রধান ও ঐশী মুখোপাধ্যায় : SIR আবহে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পালানোর সময় ধরা পরল ৪৫ জন বাংলাদেশি। BSF সূত্রে খবর, ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। SIR আতঙ্কেই কি পালানোর চেষ্টা, তেমনই অনুমান পুলিশের। তুঙ্গে রাজনৈতিক তরজা। 

আরও পড়ুন, 'কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের হিন্দুদের ওপর নির্যাতন', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, ভিডিও পোস্ট করে পুলিশকে নিশানা

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়। পালাও। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। তৃণমূল কংগ্রেস  রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলাদেশি ঢুকল কী করে, সীমান্ত তো বিএসএফের আন্ডারে। SIR-এর আবহে বিধানসভা ভোটের আগে অন্য়তম প্রধান ইস্য়ু হয়ে উঠেছে অনুপ্রবেশ।শুক্রবারও এই নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের ঐক্য ও অভ্যন্তরীণ নিরাপত্তায় বড় বিপদ অনুপ্রবেশকারীরা। ভারতে থাকা সব অনুপ্রবেশকারীকে বের করেই ছাড়ব।
 
এই আবহেই এবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় ধরা পরল ৪৫ জন বাংলাদেশের নাগরিক। তাহলে কি SIR আতঙ্কে বাংলাদেশিরা কাঁটাতার টপকে ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? BSF সূত্রে খবর, ১০ শিশু-সহ মোট ৪৫ জন বাংলাদেশিকে ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেফতার করা হয়েছে। BSF-এর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, এর আগে নিউমার্কেট ফাঁকা করে দিয়েছিলাম। হাজার হাজার পালিয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ফাঁকা হয়ে যান। যে পথ দিয়ে ঢুকেছেন, কাঁটাতারের বেড়া নেই, ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান। না ফিরে গেলে অমিত শাহজি যা বলেছে তাই হবে। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। 
 
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অমিত শাহকে বলতে হবে, এল কী করে। আগে তো ঢুকেছে, তবে তো যাচ্ছে। তার ওপর বলছে সীমান্ত খুলে দেবে। SIR-এর আবহে ভবিষ্যৎ কী হবে? এই আশঙ্কায় উত্তর ২৪ পরগনার বিশরপাড়া থেকে অনেকেই বাংলাদেশে ফেরার তোড়জোড় করছেন। যাঁরা আছেন, তাঁরা আতঙ্কের প্রহর গুনছেন।

 উত্তর ২৪ পরগনা বিশরপাড়া বাসিন্দা মহম্মদ আলম বলেন, আমার ভোটার কার্ডে নাম রয়েছে ভোট দিয়েছি বউয়ের নাম আছে। কিন্তু ২০০২ সালের আগের কোন নথি আমাদের নেই। এখন আমাদের কী হবে। যদি তাড়িয়ে দেয় শেষ পর্যন্ত চলে যাব কী আর করা যাবে।' উত্তর ২৪ পরগনা বিশরপাড়া বাসিন্দা  সাবিনা বিবি বলেন, আমি এখানেই জন্মেছি। আমি এ দেশের নাগরিক। কিন্তু আমার মা-বাবার তো নেই। যদি তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয় আমি একা থাকবো কি করে। আমরা সবাই ভীষণ আতঙ্কে আছি।' স্বরূপনগর থেকে গ্রেফতার বাংলাদেশিদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget