এক্সপ্লোর

CM Mamata Banerjee : "জানেই না, তাঁদের নাম বাদ গেছে.." ! SIR শুনানিতে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, কাদেরকে নিয়ে আশঙ্কায় ?

Mamata Attacks EC: SIR শুনানিতে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' নিয়ে কমিশনকে জোর নিশানা , কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: এসআইআর ইস্যুতে এবার কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ভোটারদের নাম বাদ দিয়েছে দিল্লিতে বসে। নির্বাচন কমিশনের ভুলে মিসম্যাচ হয়েছে। ৫৪ লক্ষের নাম বাদ কীভাবে ? বলছে ইআরও বাদ দিয়েছে, ভুল বলছে। ৫৪ লক্ষের বাদের তালিকায় বেশিরভাগই বৈধ ভোটার। ৫৪ লক্ষের নাম বাদ, তাঁরা জানেই না তাঁদের নাম বাদ গেছে। কাদের নাম বাদ গেছে, তাঁদের না জানালে তাঁরা জানবেন কী করে তাঁদের নাম বাদ গেছে।'

আরও পড়ুন, 'কমিশন এই ১০ জনকে মৃত বলে ঘোষণা করেছে.." ! কোচবিহারের র‍্যাম্পে হাঁটিয়ে বললেন অভিষেক

মুখ্যমন্ত্রীর কথায়,' খসড়া তালিকা বার করেছে নির্বাচন কমিশন। এত পাতা উল্টে দেখা সম্ভব নয়। কারণ দর্শানোর সুযোগ না দিয়ে নাম বাদ দেওয়া হয়েছে।  কমিশনের সবচেয়ে বড় ভুল, নিজের স্বার্থে ও বিজেপির স্বার্থে মানুষকে খেলা করেছে। একই জিনিস হয়েছিল মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারে, কেউ ধরতে পারেনি। ধরা পড়েছিল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর, তখন নোটিফিকেশন জারি করে দিয়েছিল, তখন সুযোগ পাওয়া যায়নি। মাইক্রো অবজার্ভার বিজেপি দলদাস। মানুষ ডমিসিয়াল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, হেলথ কার্ড নিয়ে যাচ্ছে, তাঁদের বলা হচ্ছে এলিজিবল নয়। বিজেপির বিএলএ-২ নেই বলে, বিএলএ-২-দের ঢুকতে দেওয়া হচ্ছে না। ৫৪ লক্ষের নাম বাদ এআই-কে দিয়ে করানো হয়েছে।লজিক্যাল ডিসক্রিপেন্সি এসআইআরে ছিল না, এটা দলদাসদের মাথা থেকে বেরোবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ১ কোটি নাম বাদ দেওয়ার চক্রান্ত।'

একাধিক ইস্যুতে প্রশ্ন তুলেছেন মমতা। বলেছেন, '১৩, ১৪ পর্যন্ত শুনানি হবে, হোয়াটসঅ্যাপে জানিয়েছে নির্বাচন কমিশন বিজেপির কথায়। কোনও রাজ্যে মাইক্রো অবজার্ভার নেই, শুধু বাংলায় কেন ? অসম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়ে এসআইআর নয় কেন ? ৪টি রাজ্যে নির্বাচন হচ্ছে, তার মধ্যে ৩টি বিরোধী শাসিত, সেখানেই নাম বাদ দেওয়া হচ্ছে। সীমারেখা পার করে জীবন্ত মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মাইক্রো অবজার্ভার নির্দেশ দিলে মানতে বাধ্য নন। এখনও ৭০ লক্ষের শুনানি হয়নি। দেব তিনবারের সাংসদ, পাসপোর্ট আছে, তাও বাদ, লক্ষ্মীরতন শুক্ল, সামির নাম বাদ। ছলনা করে, দলদাস নির্বাচনকে দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। একটি গাড়ির ভিতরে ৯ থেকে ১০ হাজার ফর্ম নিয়ে গেছে, নাম বাদ দেওয়ার জন্য, বিজেপি করছে। ফাইলের পর ফাইল, বস্তা বস্তা কাগজ, এটা মানুষের অধিকার চুরি নয় ? তথ্য, গণতন্ত্র চুরি করছে, জীবীতকে মৃত বলছে। বাংলাকে জয় করা যাবে না, ক্ষমতা থাকলে লড়াই করো, আড়াল থেকে এজেন্সিকে ব্যবহার করে বাংলা দখল করার চেষ্টা করবে না। যেখানে অনেক পেপার পাবে, সেখানে এফআইআর করবে।'

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget