এক্সপ্লোর

Bengal SIR Row : মৃতের নাম জ্বলজ্বল করছে খসড়া ভোটার তালিকায়, আর জীবিত ভোটার রাতারাতি 'ভূত' ! আজব কাণ্ড কোচবিহারে

Cooch Behar SIR Draft List Controversy : একজন আছেন, কিন্তু 'নেই'। আরেকজন জীবিত নেই, কিন্তু ভোটার তালিকায় দিব্যি আছেন। কোচবিহারের নাটাবাড়িতে খসড়া ভোটার তালিকায় আজব কাণ্ড!

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : একজন আছেন, কিন্তু 'নেই'। আরেকজন জীবিত নেই, কিন্তু ভোটার তালিকায় দিব্যি আছেন। কোচবিহারের নাটাবাড়িতে খসড়া ভোটার তালিকায় আজব কাণ্ড! এই ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি BLO। কিন্তু থেমে নেই রাজনৈতিক তরজা। সশরীরে এলাকায় রয়েছেন, অথচ তালিকায় নিখোঁজ! কোথাও আবার জলজ্যান্ত ভোটারই মৃত! খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই এমন নানা গরমিল সামনে আসছে! এবার কোচবিহারের নাটাবাড়িতেও ভোটার তালিকায় আজব কাণ্ড! সেখানে মৃতের নাম জ্বলজ্বল করছে খসড়া ভোটার তালিকায়, আর জীবিত ভোটার রাতারাতি 'ভূত' হয়ে গিয়েছেন। 

আরও পড়ুন, SIR আবহে উদ্বেগ বাড়ছে মতুয়াদের, অনেকেরই নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায় ! 'গলার কাঁটা হয়ে আছি..'

খসড়া ভোটার তালিকায় 'মৃত', আলিমন বেওয়া : নোটিসে কী গন্ডগোল হয়েছে। 
প্রশ্ন: কে মারা গেছেন?
খসড়া ভোটার তালিকায় 'মৃত', আলিমন বেওয়া : মারা গেছে আমার বোন। ওর নাম আলিজন বেওয়া। 
প্রশ্ন: আপনার নাম?
খসড়া ভোটার তালিকায় 'মৃত', আলিমন বেওয়া : আলিমন বেওয়া।
 
নাটাবাড়ির ২০৪ নম্বর বুথ এলাকার বাসিন্দা আলিমন বেওয়া। সম্প্রতি তাঁর বোন আলিজন বেওয়ার মৃত্যু হয়েছে। কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে মৃত আলিজনের। আর জলজ্যান্ত আলিমন বেওয়াকে মৃত বলে দেখানো হয়েছে। খসড়া তালিকায় 'মৃত'-র আত্মীয় কুদ্দুস মিয়া বলেন, 'কোনওভাবে নামটা কাটা গেছে। ইনি হলেন মৃত। আর যে মারা গেছে তার নামটা আছে। অনেক চিন্তায় আছি। এখন ওঁর ভোটটা যাতে হয় তার জন্য সরকারের কাছে আবেদন করি।' নাটাবাড়ির এই জীবিত ও মৃত-কাণ্ড নিয়ে,কোনও মন্তব্য করতে চাননি BLO।
 
এদিকে, খসড়া ভোটার তালিকায় গরমিলের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার ১ ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির  আবদুল কাদের হক বলেন, নির্বাচন কমিশন হঠাৎ করে SIR ঘোষণা করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখে, অল্প সময়ের মধ্যে তারা যে কাণ্ড-কারখানা করে, আগামী দিনে বিধানসভায় বিজেপির সঙ্গে আঁতাঁত করে, তারা জয়লাভ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে, এটা আমরা ধিক্কার জানাই।' কোচবিহার বিজেপি জেলা সহ-সভাপতি  বিরাজ বসু বলেন, যে ঘটনাটা ঘটেছে, সেটা যেহেতু নাম দুটো একই প্রায়, দুই বোন, আলিমন আর আলিজন, স্বাভাবিক ভাবে BLO যে আছেন তার কোনও টেকনিকাল ভুল হয়েছে। এটা নিয়ে আতঙ্কের কিছ নেই। তৃণমূল এগুলো নিয়ে মিথ্যা রাজনীতি করছে। বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে।
 
কোচবিহার দক্ষিণ বিধানসভাতেও ভোটার তালিকায় এমনই অসঙ্গতি সামনে এসেছিল। ফুলিমারি এলাকার বাসিন্দা অশ্বিনী অধিকারী এবং শিবানী অধিকারীকে 'মৃত' বলে উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। ঘটনায় সংশ্লিষ্ট AERO ও BLO-কে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Kolkata Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনে নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব 
Kolkata Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনে নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব 

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget