এক্সপ্লোর

Bengal SIR Row : SIR আবহে উদ্বেগ বাড়ছে মতুয়াদের, অনেকেরই নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায় ! 'গলার কাঁটা হয়ে আছি..'

Matua On Bengal SIR Row : ওপার বাংলা থেকে আসা মতুয়াদের অনেকেরই নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায় ! SIR আবহে উদ্বেগ বাড়ছে মতুয়াদের

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: SIR আবহে উদ্বেগ বাড়ছে মতুয়াদের, ওপার বাংলা থেকে আসা মতুয়াদের অনেকেরই নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়, 'ওপার বাংলা থেকে যারা মতুয়ারা এসেছি, আমরাই বর্তমানে SIR-এ গলার কাঁটা হয়ে আছি। আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের দিকটা দেখুক', উৎপল বৈদ্য ঠাকুর নগরের বাসিন্দা।

 

আরও পড়ুন, খসড়া তালিকায় তিনি 'মৃত', পুরসভায় নিজের ডেথ সার্টিফিকেট আনতে গেলেন কালনার বছর ৪২-এর পূর্ণ সাহা !

SIR আবহে উদ্বেগ বাড়ছে মতুয়াদের। ওপার বাংলা থেকে আসা মতুয়াদের অনেকেরই নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। এদিকে CAA-তে আবেদন করলেও অধিকাংশ আবেদনেরই নিষ্পত্তি হয়নি এখনও। এই প্রেক্ষাপটে উদ্বেগে রয়েছেন মতুয়াদের একাংশ। সমানতালে চলছে রাজনীতিও। ঠাকুরনগরে বাসিন্দা  নমিতা হালদার বলেন, আমরা তো সবসময় আতঙ্কে আছি। মতুয়াদের ভোট নিয়ে কয়েক মাস পরই রাজ্য়ে বিধানসভা ভোট। ভোটার তালিকায় ঝাড়াই বাছাই করতে চলছে SIR...কিন্তু, চূড়ান্ত ভোটার তালিকায় কাদের নাম থাকবে, তা নিয়ে চরম উৎকণ্ঠায় মতুয়াদের বড় অংশ।

ঠাকুরনগর বাসিন্দা  উৎপল বৈদ্য বলেন, ২০০২ সালে আমার মা, বাবা, ঠাকুরদা কারওই নাম নেই।  কী করব বুঝতে পারছি না। ভয়ে আছি। এখন শুনানিতে কী হতে পারে, কী কী নথি চাইতে পারে আমার কাছে। ওপার বাংলা থেকে যারা মতুয়ারা এসেছি, আমরাই বর্তমানে SIR-এ গলার কাঁটা হয়ে আছি। আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের দিকটা দেখুক। মতুয়াদের অনেকে, CAA-তে আবেদন করেছেন। কিন্তু, অধিকাংশ আবেদনেরই নিষ্পত্তি হয়নি এখনও। এই পরিস্থিতিতে SIR-এর শুনানি পর্বে ডাক পড়লে কী নথি দেখাবেন তাঁরা? আদৌ ভোটাধিকার থাকবে তো? দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। 

ঠাকুরনগরের বাসিন্দা নমিতা হালদার বলেন, আমরা তো সবসময় আতঙ্কে আছি। মতুয়াদের ভোট নিয়ে.. পরে শুনানিতে ডাকবে না কী করবে তার জন্য তো সবসময় চিন্তায় থাকি। যাব প্রধানমন্ত্রীর কাছে জানাতে যে আমাদের কেন ভোটার লিস্টে নাম থাকবে না? মতুয়া ভোট নিয়ে রাজনীতির টানাটানি দীর্ঘদিনের। মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে নরেন্দ্র মোদি ,ঠাকুরনগরের মতুয়া-বাড়িতে যেতে দেখা গেছে দু'জনকেই। এই পরিবারের এক সদস্য় মমতা ঠাকুর তৃণমূলের সাংসদ। আরেক সদস্য় শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ।
 
সম্প্রতি মতুয়া ইস্য়ুতে রাস্তায় নেমেছে সিপিএম-কংগ্রেসও। রাজ্যে প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া। পশ্চিমবঙ্গের অন্তত ৮০টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্য়াক্টর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৩১টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোটব্যাঙ্ক। ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী, মতুয়া অধ্য়ুষিত বনগাঁ লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভার মধ্যে ৬টিতেই এগিয়ে ছিল বিজেপি। মাত্র একটি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল।

মতুয়া অধ্য়ুষিত আরেক লোকসভা কেন্দ্র রানাঘাটের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য়েও ৬টিতে এগিয়ে ছিল বিজেপি। মাত্র একটিতে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মতুয়ারা যেভাবে নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে সরব হচ্ছেন, তারপর কী হবে? CAA চালুর প্রতিশ্রুতি দিয়ে, একুশের বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। এবার সেই নাগরিকত্ব ইস্য়ুই কি ব্য়ুমেরাং হতে পারে বিজেপির জন্য়? সেটাই দেখার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget