এক্সপ্লোর

Bengal SIR Row: "মৃত ভোটারের নাম তালিকা থেকে যাতে বাদ না যায় তার জন্য় মরিয়া চেষ্টা করছে TMC !", CEO দফতরে 'বিস্ফোরক' অডিও জমা সিপিএমের

Samik Lahiri On TMC: SIR-এর শেষলগ্নে CEO দফতরে 'বিস্ফোরক' অডিও জমা দিল সিপিএম, কাঠগড়ায় দক্ষিণ ২৪ পরগনার কুলপির এক তৃণমূল নেতা, কী শোনা গিয়েছে ওই অডিওতে ?

রুমা পাল, আশাবুল হোসেন, কলকাতা : SIR-এর শেষলগ্নে রাজনৈতিক উথালপাতালের মাঝই এবার কমিশনে গিয়ে বিস্ফোরক অভিযোগ করল সিপিএম। কুলপির তৃণমূল নেতার কণ্ঠ বলে দাবি করে, CEO দফতরে গিয়ে একটি অডিও ক্লিপ জমা দিয়ে অভিযোগ জানালেন শমীক লাহিড়ি। যে অডিও ক্লিপে শোনা যাচ্ছে, মৃত ও স্থানান্তরিত ভোটারের তথ্য কমিশন পর্যন্ত পৌঁছনো আটকাতে কী করতে হবে BLO-দের। 

আরও পড়ুন, "ভোটের পর, না দিদির মুখে SIR শোনা যাবে, না মোদির মুখে" ! মতুয়াদের মিছিলে হাঁটলেন অধীর

কমিশনে গিয়ে বিস্ফোরক অভিযোগ করল সিপিএম 

ভোট করাবে নির্বাচন কমিশন!আর রাজ্য়ে তার প্রতিনিধি মুখ্য় নির্বাচনী আধিকারিক!এই পরিস্থিতিতে সোমবার CEO অফিসে গিয়ে বিস্ফোরক অভিযোগ করল সিপিএম। দক্ষিণ ২৪ পরগনার কুলপির এক তৃণমূল নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় শমীক লাহিড়ি। কমিশনে অডিও ক্লিপ জমা দিয়ে সিপিএমের অভিযোগ, মৃত ভোটারের নাম তালিকা থেকে যাতে বাদ না যায় তার জন্য় মরিয়া চেষ্টা করছে তৃণমূল!

এই অডিও ক্লিপকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে সিপিএম

এই অডিও ক্লিপকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে সিপিএম। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য  শমীক লাহিড়ি বলেন, অডিওতে কুলপি ব্লক, সেই কুলপি ব্লকের কর্মাধ্যক্ষ, তিনি অভিষেক ব্যানার্জির নাম করে বলছেন, কোনও মৃতের কোনও ডেথ সার্টিফিকেট তোমরা জমা দেবে না এটা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশ। এসআইআর প্রসঙ্গে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন দ্বারস্থ হয়েছে কংগ্রেসও।

'দিদির অ্যাপ'

কংগ্রেস নেতা  আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, বিভিন্ন জায়গায় এনুমারেশন ফর্মের ছবি তোলা হচ্ছে। একটা বিশেষ অ্যাপ বাজারে চলছে। কেন রাজ্যের শাসক দলের লোকেরা এনুমারেশন ফর্মের ছবি তুলছে আমাদের প্রশ্ন। ওটার নাম হচ্ছে দিদির অ্যাপ। বুঝতে পেরেছেন? ভাল করে খোঁজ নিয়ে দেখুন।  ছবি তুলছে, ছবি তুলে এনুমারেশন ফর্ম সেখানে ঢোকানো হচ্ছে। এলাকায় এলাকায় এটা চলছে। 

ডুপ্লিকেট ভোটারের খোঁজ

সোমবার নবনিযুক্ত স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তর সঙ্গে দেখা করেন সিপিএম ও কংগ্রেসের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের পরিসংখ্য়ান বলছে, সোমবার সন্ধ্যে ৬টা পর্যন্ত পাওয়া তথ্য় অনুযায়ী, মৃত ভোটারের সংখ্যা ২১ লক্ষ ৪৫ হাজার।৫ লক্ষ ৫৩ হাজার ভোটারের খোঁজ পাওয়া যায়নি। অন্য়ত্র চলে গেছেন ১৫ লক্ষ ১৩ হাজার ভোটার। ৯৮ হাজার ৬০০ ডুপ্লিকেট ভোটারের খোঁজ মিলেছে। মোট ৪৩ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget