এক্সপ্লোর

Bengal SIR Row : BLO-দের বিরুদ্ধে অভিযোগ, এবার এনুমারেশন ফর্ম পূরণ করতে রাস্তায় খোদ মহাকুমা শাসক ! ব্যতিক্রমী চিত্র দুর্গাপুরে

Bengal SIR Row DM Help To Filling Enumeration Form In Durgapur: এসআইআর শুরুর পর থেকে বিএলওদের বিরুদ্ধে নানান অভিযোগ, এবার এনুমারেশন ফর্ম পূরণ করতে রাস্তায় খোদ মহাকুমা শাসক ! 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: এনুমারেশন ফর্ম পূরণ করতে রাস্তায় খোদ মহাকুমা শাসক ! ব্যতিক্রমী চিত্র দুর্গাপুরে। এসআইআর শুরুর পর থেকে বিএলওদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল। বাড়িতে গিয়ে ফর্ম না দেওয়ার আবার মন্দিরে বসে বা পাড়ার ক্লাবে বসে ফর্ম দেওয়ার বিস্তর অভিযোগ উঠছিল। তারপরেই অনলাইন  ফর্মপূরণে জোর দিয়েছে রাজ্য প্রশাসন। অনলাইন ফর্ম কীভাবে পূরণ করতে হয় সাধারণ মানুষকে দেখাচ্ছেন মহকুমা শাসক।

আরও পড়ুন, ওড়িশার নার্সিং কলেজে পড়তে গিয়ে খড়গপুরের ছাত্রের রহস্যমৃত্যু, 'খুন করে ঝুলিয়ে দিয়েছে রুমমেটরা..' ! বিস্ফোরক অভিযোগ পরিবারের

মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুরের সিটি সেন্টারে টেবিল পেতে বসলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। প্রশাসনিক কর্তাকে দেখে পথ চলতি মানুষেরাও ভিড় জমালেন। তারপরেই বোঝালেন অনলাইন ফর্ম পূরণে কতটা সুবিধা। ভুল কম হবে, নথি কম লাগবে, বাড়িতে বসে বা দেশের যেকোন প্রান্তে বসে করা যাবে। চিকিৎসক থেকে ব্যবসায়ী বা সাধারণ মানুষ সকলেই মহকুমা শাসকের কাছে বসে করলেন ফর্ম পূরণ।

দুর্গাপুরের বাসিন্দা পরিমল আগস্থী বলেন,"এইরকম মহকুমা শাসক দেখা যায় না। আমাদের গর্ব হচ্ছে। যারা বুঝতে পারছে না এনুমারেশন ফর্ম পূরণ কীভাবে করতে হয়, তাদেরকেও মাস্টার মশায়ের মতো বুঝিয়ে দিচ্ছেন।" মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন,"আমরা নিজের ফর্ম নিজে পূরণ করার কথা জানাচ্ছি। বিএলওদের উপর চাপ যেমন কমবে তেমনি সকলের সুবিধা হবে। আমরা এলাকায় এলাকার ক্যাম্প করার চেষ্টা করছি।"

 সোমবারই SIR হচ্ছে, এমন ১২টি রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে BLO-দের নিয়ে কড়া বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের দাবি তিনি বলেন,মৃত, স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারের নাম কোনওভাবে এলে আত্মীয় বা যিনি সই করেছেন তার দায়িত্ব বলেই ধরা হবে। BLO যেহেতু 'ভেরিফায়েড' বলে সই করবেন, সেক্ষেত্রে তিনিও দোষী।'SIR'-এর পর এ বিষয় কড়া পদক্ষেপ নেবে কমিশন।
 
ফলে, কার্যত শাঁখের করাতের নিচে BLO-রা।একদিকে কাজের চাপ...অন্যদিকে তৃণমূল-বিজেপি-নির্বাচন কমিশনের লাগাতার হুঁশিয়ারি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছেন,  এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না। এমনই আবহে বারবার BLO-দের হুঁশিয়ারি দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু বলেন, BLO-দের ভুল তথ্য দিতে চাপ দেওয়া হচ্ছে, ভুল তথ্য দিলে ইলেকশন কমিশন এর সাইট নেবে না। সব রকমের তথ্য খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। যদি কোনও গরমিল প্রমাণ হয় চাকরি যাবে সঙ্গে জেলে যাবে। বিহারেও এমন চেষ্টা হয়েছিল লাভ হয়নি কোনও ভাবেই। 
 
BLO-দের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু বলেন,  SIR-এর সঙ্গে যুক্ত বিএলওদের মধ্যেও গরমিল দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি আমরা অবিলম্বে হেল্পলাইন নম্বর চালু করতে। ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে যাদের EF ফ্রম দেওয়া হয়নি তাদের যাতে সেই ফ্রম দেওয়া হয় আর যে বিএলও এধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। একাংশ বিডিও দের সঙ্গে মিটিং করছে রোজ দুপুরের পর আইপ্যাক এর টিম। আগামীকাল দিল্লি থেকে নির্বাচন কমিশনের টিম আসছে আমরা ভিডিও তথ্য দিয়ে অভিযোগ জানাবো। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget