এক্সপ্লোর

Bengal SIR Row : ১০৩ বছরে পা, হাওড়ার প্রবীণ ভোটারের এনুমারেশন ফর্ম আপলোড কমিশনের, উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন BLO

EC On 103 Years Old Women Enumeration Form: হাওড়ার প্রবীণ ভোটারের এনুমারেশন ফর্ম আপলোড, পার্বতী দাসকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন BLO

সুনীত হালদার, হাওড়া : এবার ১০৩ বছর বয়সী প্রবীণ ভোটারের এনুমারেশন ফর্ম জমা এবং আপলোড করল নির্বাচন কমিশন। আজ সকালে শিবপুর বিধানসভা কেন্দ্রের  এক বিএলও  এই প্রবীণ ভোটারকে গলায় উত্তরীয় জড়িয়ে এবং হাতে ফুল দিয়ে সম্মান জানান। উত্তরে পার্বতী দাস নামে ওই প্রবীণ ভোটার বলেন তিনি এবারও ভোট দেবেন। কারণ দেশের কল্যাণ চান। 

 

আরও পড়ুন, তথ্য যাচাইয়ে ভোটারদের বাড়িতে এবার কমিশনের অবজার্ভার

হাওড়ার রামরাজাতলা মোড়ের কাছে থাকেন ১০৩ বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস

হাওড়ার রামরাজাতলা মোড়ের কাছে থাকেন ১০৩ বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস। ভোটার তালিকায় তাঁর জন্ম তারিখ জ্বলজ্বল করছে ১২ ই আগস্ট ১৯২৩। ২০০২ সালের নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও তাঁর নাম আছে। পার্বতী দেবীর স্বামী বহু বছর আগেই মারা যান। ছেলে, বৌমা এবং আত্মীয় পরিজন নিয়ে বাড়িতেই থাকেন। বয়সের ভারে এখন হাঁটাচলা করতে অসুবিধা হয়। চোখেও ভালো দেখতে পান না। এই পরিস্থিতিতেই গত লোকসভা নির্বাচনে বাড়িতে বসেই ভোট দেন পার্বতী দেবী। আদতে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্রের ২২৭ নম্বর পার্টের ভোটার। 

হাওড়ার প্রবীণ ভোটারের এনুমারেশন ফর্ম আপলোড করল নির্বাচন কমিশন

রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে পুরোদমে। কিছুদিন আগে নির্বাচন কমিশনের বিএলও  তার বাড়িতে এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে যান। তার পরিবারের লোক সেই ফর্ম পূরণ করেন। তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএলও রুপা লাহিড়ী এবং বিএলএ টু অমর দত্ত এলাকার সবচেয়ে প্রবীণ ভোটার হিসাবে তাকে সম্বর্ধনা দেন। তার বাড়িতেই তাকে গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। হাতে গোলাপ ফুল দেওয়া হয়। এতে খুশি পার্বতী দাস।

এবারেও  ভোট দিতে চান ১০৩ বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস, কারণ তিনি দেশের কল্যান চান

তিনি বলেন আগেও তিনি ভোট দিয়েছেন। এবারেও তিনি ভোট দিতে চান। কারণ তিনি দেশের কল্যান চান। বিএলও বলেন তিনি প্রবীণতম ভোটার। এখনো তিনি চিন্তা করতে পারছেন। দেশের কল্যান চাইছেন। এই ধরনের মানুষ যতদিন বাঁচবেন ততই দেশের মঙ্গল। বিএলএ টু অমর দত্ত বলেন, এইরকম একজন প্রবীণ নাগরিককে সামনে পেয়ে খুব ভালো লাগছে। তার এনুমারেশন ফর্ম পূরণ এবং আপলোড করা হয়ে গেছে।

সেরা শিরোনাম

Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
Kali Puja 2026: দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
Weather Update: কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget