এক্সপ্লোর

Bengal SIR Row : তথ্য যাচাইয়ে ভোটারদের বাড়িতে এবার কমিশনের অবজার্ভার

SIR Row EC Visit Voters House : ভোটারদের বাড়িতে কমিশনের স্পেশাল অবজার্ভার সি মুরুগান। 

কলকাতা: এবার ভোটারদের বাড়িতে কমিশনের অবজার্ভার। তপসিয়ায় ভোটারদের বাড়িতে কমিশনের অবজার্ভার। তথ্য যাচাইয়ে ভোটারদের বাড়িতে কমিশনের অবজার্ভার। ভোটারদের বাড়িতে কমিশনের স্পেশাল অবজার্ভার সি মুরুগান। 

আরও পড়ুন, মদের আসরে স্ত্রীকে কটুক্তি, প্রতিবাদে অভিযুক্তের মাথায় কোপ বসালেন স্বামী ! অবশেষে রায়দান আদালতের

খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে আরও ৫ জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। অন্যদিকে, ডবল এন্ট্রি রুখতে BLO-দের অ্যাপে যোগ করা হল নতুন অপশন। সেনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। SIR-এর এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব প্রায় শেষ লগ্নে। তার মধ্য়েও সামনে আসছে নানা গরমিলের অভিযোগ। এই আবহে রাজ্যে আরও ৫ জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। 
 
SIR শুরুর প্রায় এক মাসের মাথায় পশ্চিমবঙ্গে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছিল অবসরপ্রাপ্ত IAS অফিসার সুব্রত গুপ্তকে। পাশাপাশি ১২ জন অভিজ্ঞ IAS অফিসারকে অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়। ১৬ ডিসেম্বর অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারপরই শুরু হতে চলেছে শুনানি পর্ব। তার আগে সোমবার দিল্লিতে রাজ্যের স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তর সঙ্গে আলাদা করে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। আর ওই দিনই রাজ্যে আরও ৫ জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগের ঘোষণা করল কমিশন।

প্রেসিডেন্সি ডিভিশনের জন্য় IAS অফিসার এবং প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব কুমার রবিকান্ত সিং। বর্ধমান ডিভিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব কৃষ্ণ কুমার নিরালা, মেদিনীপুর ডিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব নীরজ কুমার বানসোদ, মালদা ডিভিশনে অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব অলোক তিওয়ারি এবং জলপাইগুড়ি ডিভিশনে গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব পঙ্কজ যাদবকে নিয়োগ করা হয়েছে। পয়লা জানুয়ারি থেকে অর্থাৎ শুনানি পর্বে SIR প্রক্রিয়া খতিয়ে দেখবেন ৫ জন স্পেশাল রোল অবজার্ভার। অন্য়দিকে, SIR-এ খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে পাঁচজন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ নিয়ে ফের সুর চড়িয়েছে বিরোধীরা।

 মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, এই যে SIR..পরিকল্পনাহীন। সার্ভার কাজ করছে না। BLO-দের রাত ১০টার পর থ্রেট করা হচ্ছে। BDO-দের ঘুমোতে দেওয়া হচ্ছে না। SDO-দের ঘুমোতে দেওয়া হচ্ছে না। চাপের ওপর চাপ। বাংলায় প্রায় ৪১ জন মারা গেছে। ৩ জন BLO-ও মারা গেছে।অন্যদিকে, ডবল এন্ট্রি রুখতে BLO-দের অ্যাপে যোগ করা হল নতুন অপশন। তালিকায় একই নামের ভোটাররা একই ব্যক্তি, নাকি আলাদা? তা যাচাই করে ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন অপশনে তথ্য দিতে হবে BLO-দের। 

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget