এক্সপ্লোর

EC On Mamata: 'মাইক্রো অবজার্ভাররা সবাই এরাজ্যের..', মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে জানিয়ে দিল কমিশন

EC Withdraw Mamata Claims: মাইক্রো অবজার্ভার নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে কী দাবি কমিশনের ?

কলকাতা:  মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'কেন্দ্রীয় সরকারের অনেক এজেন্সি BLO লাগিয়েছে'। যদিও এবার মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে কমিশন জানিয়েছে 'মাইক্রো অবজার্ভাররা সবাই এরাজ্যের। ভিন রাজ্যের কেউ মাইক্রো অবজার্ভার নন', খবর সূত্রের। 

আরও পড়ুন, দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের কনস্যুলার পরিষেবা 'সাময়িকভাবে স্থগিত..', ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশও !

মূলত নেতাজি ইন্ডোরের BLA-সভা থেকে সম্প্রতি হুঙ্কার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'কেন্দ্রীয় সরকারের অনেক এজেন্সি BLO লাগিয়েছে। ভোটের ২ মাস আগে SIR-এর মানে, সরকার ৬ মাস উন্নয়নমূলক কাজ করতে পারবে না। বিজেপি আমাদের সঙ্গে খেলে কিছু করতে পারবে না। কেন্দ্র অনেককে নিয়োগ করেছে। কাকে কাকে নিয়োগ করা হয়েছে, খবর রাখুন। তারা কোন বিভাগে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলস্ চাই। আমি তাদের সহযোগিতা করব। কিন্তু, আমার তাদের ডিটেলস্ চাই।'

সূত্র মারফৎ খবর, এবার মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ নস্যাৎ করে নির্বাচন কমিশন জানিয়েছে, 'মাইক্রো অবজার্ভাররা সবাই এরাজ্যের। ভিন রাজ্যের কেউ মাইক্রো অবজার্ভার নন। শুনানির জন্য দেড় দিনের মধ্যে ১০ লক্ষ নোটিস জেনারেট। আজকের মধ্যেই নোটিস প্রিন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। ২৭ ডিসেম্বর থেকে SIR-এর শুনানি শুরু হবে। শুনানি হতে পারে কলেজ, পুরসভা, কিংবা সরকারি অফিসে। গ্রামে শুনানি হতে পারে বিডিও কিংবা সরকারি অফিসে। কিন্তু গ্রামে কোথাও পঞ্চায়েত অফিসে হবে না SIR-শুনানি।

মূলত, SIR-এর শুনানি পর্বে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। নজরদারির জন্য প্রায় ৪ হাজার মাইক্রোঅবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু শুনানি শুরু হবে কবে? উত্তর এখনও মেলেনি। BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চের দাবি, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর। মঙ্গলবার প্রকাশিত হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এর মাঝে প্রায় ২ মাস ধরে চলবে অভিযোগ গ্রহণ, শুনানি, ঝাড়াইবাছাই, বিশ্লেষণ। যাঁরা শুনানিতে ডাক পাবেন, তাঁদের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন BLO। সূত্রের খবর, শুনানিতে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। নজরদারির জন্য প্রায় ৪ হাজার মাইক্রোঅবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন।

এনিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।মুখ্য় নির্বাচনী আধিকারিক  মনোজকুমার আগরওয়াল বলেন, মাইক্রো অবজার্ভার তো আসবে।  অর্ডার হয়েছে।চিঠিতে বলা হয়েছে, রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি আধিকারিকদের ওই পদে নিয়োগ করা হবে। তাঁরা ERO, SERO এবং বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করবেন।পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কিন্তু শুনানি শুরু হবে কবে? এনিয়ে প্রশ্ন তুলেছে BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চ। সূত্রের খবর, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget