এক্সপ্লোর

Bengal SIR Row : বাড়িতে দেওয়া হয়নি এনুমারেশন ফর্ম, 'কাল মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা, আজ মৃত্যু তরুণীর', অভিযোগ পরিবারের, আশঙ্কাজনক শিশুকন্যা !

Bengal SIR Row Hooghly Incident: বাড়িতে দেওয়া হয়নি এনুমারেশন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় ফের মর্মান্তিক ঘটনা বাংলার মাটিতে !

কলকাতা: এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ পরিবারের। কাল মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেন তরুণী, অভিযোগ পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তরুণী। আজ এসএসকেএম হাসপাতালে মৃত্যু তরুণীর, আশঙ্কাজনক শিশুকন্যা।

আরও পড়ুন, '..আমরা ভুল করেছিলাম', শুভেন্দুর মুখে ফের 'আসল পরিবর্তন'-র ডাক

ধনেখালির তরুণীর বিবাহ হয়েছিল হুগলির হরিপালে, পরে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন ধনেখালিতে। হরিপালে নথি থাকায় ধনেখালির বাড়িতে দেওয়া হয়নি এনুমারেশন ফর্ম, অভিযোগ পরিবারের। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা তরুণীর, অভিযোগ পরিবারের। এসআইআর আতঙ্কে ভুগছিলেন তরুণী, অভিযোগ তৃণমলের। এসএসকেএমে মৃত্যু তরুণীর, আশঙ্কাজনক শিশুকন্যা। 

SIR-NRC আতঙ্কে বিভিন্ন জায়গায় আত্মঘাতী হওয়ার অভিযোগ

পানিহাটি থেকে ইলামবাজার, টিটাগড়...জামালপুর থেকে হাওড়া, মুর্শিদাবাদের কান্দি। SIR-NRC আতঙ্কে বিভিন্ন জায়গায় আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে। এবার একই কারণে হুগলির ধনেখালির এক তরুণী ৬ বছরের মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে,দাবি করেছিল গতকাল তাঁর পরিবার।  তরুণীর দাদা বলেছিলেন, আমাদের এখানে, বাপের বাড়িতে ওর কোনও নথি নেই। নথি শ্বশুর বাড়িতে। ওর যেহেতু এখানকার কোনও নথি নেই, ও পায়নি (এনুমারেশন ফর্ম)। ও যখন দেখছে যে আমাদের সবার হয়ে যাচ্ছে ও জমা দিতে পারছে না, কোনও যেহেতু নথি নেই। ওই আতঙ্কেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা।' তবে শেষ অবধি মৃত্যু হয় ওই তরুণীর।

ধনেখালির বাসিন্দা ২৮ বছরের ওই তরুণীর বিয়ে হয়েছিল হুগলিরই হরিপালে
 
ধনেখালির বাসিন্দা ২৮ বছরের ওই তরুণীর বিয়ে হয়েছিল হুগলিরই হরিপালে। বছর ছয়েক আগে শ্বশুরবাড়ি ছেড়ে ধনেখালিতে চলে আসেন তিনি।পরিবারের দাবি, তাঁর নথিপত্র সব হরিপালেই রয়েছে।তাই ধনেখালির বাড়িতে তাঁকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়নি। পরিবারের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় মেয়েকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তরুণী। আশঙ্কাজনক অবস্থায় SSKM-এ ভর্তি করা হয়েছিল মা ও মেয়েকে। কিন্তু শেষ রক্ষা হল না। আজই প্রাণ হারান তিনি।

'ওই যে শুনেছে আমি এই দেশের নাগরিক নয়, আমার যদি নথি না থাকে তাহলে আমাকে তাড়িয়ে দেওয়া হবে'

তরুণীর বাবা বলেছিলেন, SIR ফর্মের জন্য, ওই যে শুনেছে আমি এই দেশের নাগরিক নয়, আমার যদি নথি না থাকে তাহলে আমাকে তাড়িয়ে দেওয়া হবে। মেয়েও বলেছিল, তুমি আমার ফর্মটা যদি ওখান থেকে না আনো, আমি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হব। আমি না পাব লক্ষ্মীর ভাণ্ডার, যেকোনও সুযোগ সুবিধা আমি পাব না। আমাকে তো ভোটার হতে হবে।  এই কারণে ও ভয় খেয়ে সুইসাইড করে ফেলেছে।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget