এক্সপ্লোর

Suvendu Adhikari:'..আমরা ভুল করেছিলাম' ! শুভেন্দুর মুখে ফের 'আসল পরিবর্তন'-র ডাক

Nandigram Diwas 2025 Suvendu Attacks Mamata : নন্দীগ্রামে দাঁড়িয়ে আসল পরিবর্তনের ডাক বিরোধী দলনেতার

পূর্ব মেদিনীপুর : 'নন্দীগ্রাম দিবস' উপলক্ষ্যে গোকুলনগরের করপল্লিতে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি বিজেপির। এদিন শুভেন্দু বলেন, 'আসল পরিবর্তন ১১ সালে হয়নি। আমরা ভুল করেছি, একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্থ, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী, এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো, প্রতিহিংসাপরায়নকারী, তাঁকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। স্বীকার করি, আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব।' 

আরও পড়ুন, '..এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল',  'নন্দীগ্রাম দিবস'-এ তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর

তিনি আরও বলেন, 'আপনি যেদিন এখানে মিটিং করে বলেন, ছোট বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, এই মিটিংটা হয়েছিল শেরখাচকে, তেখালি ব্রিজের গায়ে। সেখানে আমি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াব এখানে। সেইদিন যারা ক্ষতিপূরণ পায়নি, প্রথম দফায় ৫ লক্ষ টাকা করে, হাইকোর্টের অর্ডারে, তাঁদেরকে চার লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল। চারজন ওই কর্মসূচিতে যায়নি, আমার সঙ্গে বিজেপিতে গিয়েছিল বলে, আপনি তাঁদেরকে টাকা দেননি। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার। আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন। আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন। ..সেদিন আপনি চারজনকে চার লাখ টাকা করে দেননি।..তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে, বিশ হাজার ত্রিশ হাজার করে করে, এই চার জনকে ষোলো লক্ষ টাকা আমি দিয়েছি। অর্থটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নয়, তৃণমূলের ফান্ডেরও নয়।' 


একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। পাশাপাশি দুই মঞ্চ, উপলক্ষ একই। 'নন্দীগ্রাম দিবস' উপলক্ষ্যে গোকুলনগরের করপল্লিতে আলাদা আলাদা করে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি তৃণমূল ও বিজেপির। 'ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির' ব্যানারে একই জায়গায় পৃথক কর্মসূচি পালন শাসক ও বিরোধী দলের। প্রথম সভাটি করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরের সভায় থাকবেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। ২০০৭-এর নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতিতে ১৪ মার্চের পাশাপাশি, ১০ নভেম্বরও, 'নন্দীগ্রাম দিবস' পালন করে 'ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি'। ওই দিনও নন্দীগ্রামে গুলি চলার অভিযোগ ওঠে। ২ জনের মৃত্যু হয়, ১২ জন নিখোঁজ হন বলে দাবি। সেই ঘটনার স্মরণে পরের বছর থেকেই 'ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির' ব্যানারে শহিদ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়। তবে শুভেনদু অধিকারীর দল পরিবর্তনের পর থেকেই আলাদা আলাদা ভাবে কর্মসূচি করছে তৃণমূল ও বিজেপি। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget