এক্সপ্লোর

Suvendu Adhikari : '..এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল',  'নন্দীগ্রাম দিবস'-এ তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর

Bengal SIR Row Nandigram Diwas 2025 Suvendu Rally: 'নন্দীগ্রাম দিবস'-এ মিছিল শুভেন্দুর, SIR আবহে BLO-র মৃত্যুতে কাদের কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা ?

পূর্ব মেদিনীপুর: আজ 'নন্দীগ্রাম দিবস' উপলক্ষ্যে কালো পতাকা হাতে মিছিল শুভেন্দু অধিকারীর। SIR আবহে BLO-র মৃত্যুতে কাদের কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা ?

আরও পড়ুন, SIR আবহে উদ্ধার জন্ম শংসাপত্র-সহ প্রচুর সরকারি নথি ও স্ট্যাম্প ! মালদায় জাল নথি চক্রের পর্দাফাঁসকাণ্ডে গ্রেফতার ২

এদিন শুভেন্দু বলেন, রক্তাক্ত সূর্যোদয়ের ১৮তম বর্ষ। ..আমরা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলাম, ৪২ টা মামলা খেয়েছি। আমরা এই দিন এইভাবেই উদযাপন করি। এবং এখানে গড়পল্লিতে, প্রায় কুড়ি হাজারে শান্তিপূর্ণ নিরস্ত্র মিছিলে, চপ্পল পরে, কালো পোশাক পরা, গড়বেতা -কেশপুর থেকে যে হার্মাদ বাহিনী আনা হয়েছিল, তাঁরা অ্যাটাক করেছিল।১১জন অপহৃত হয়েছিল। ..আমরা প্রত্যেকবছরই করি। এখন বর্তমান নতুন রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসও করে।তাঁরাও স্থানীয় স্তরে নেতাদের দিয়ে করে।  তবে যেই বছর নির্বাচন থাকে, সেই বছর ওদের কলকাতা থেকে ওদের পরিযায়ী নেতা আসেন। ..এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল। এবং লালকৃষ্ণ আডবাণীর অবদান তো অস্বীকার করা যায় না। তিনি তো প্রথম এসে অবরোধ তুলেছিলেন। খেঁজুরির দিকে সব অবরোধ উনিই তুলেছিলেন। গণহত্যার একদিন পরে, উনি (লালকৃষ্ণ আডবাণী), সুষমা স্বরাজ , রাজনাথ সিং , তাঁরাই এসে অবরোধ তুলেছিলেন। লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে, তিনি বিরোধী দলনেতা ছিলেন লোকসভার, ৬২ দিন পার্লামেন্ট বন্ধ ছিল। অতয়েব যেকেউ আসতে পারেন।'

প্রশ্ন : নন্দীগ্রামে SIR প্রক্রিয়া কীরকম চলছে ? 

শুভেন্দু অধিকারী: ওই দুই চারটে মুসলিম বুথে ওরা প্রভাবিত করার চেষ্টা করছে।..বাকি এখানে মোর অর লেস ভাল  আছে। 

প্রশ্ন : একজন BLO মারা গিয়েছেন, চাপের জন্য, এরকম বলা হচ্ছে..

শুভেন্দু অধিকারী: তৃণমূল দিয়েছে, আমরা তো চাপ দেওয়ার পন্থী নই। 

একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। পাশাপাশি দুই মঞ্চ, উপলক্ষ একই। 'নন্দীগ্রাম দিবস' উপলক্ষ্যে গোকুলনগরের করপল্লিতে আলাদা আলাদা করে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি তৃণমূল ও বিজেপির। 'ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির' ব্যানারে একই জায়গায় পৃথক কর্মসূচি পালন শাসক ও বিরোধী দলের। প্রথম সভাটি করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরের সভায় থাকবেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। ২০০৭-এর নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতিতে ১৪ মার্চের পাশাপাশি, ১০ নভেম্বরও, 'নন্দীগ্রাম দিবস' পালন করে 'ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি'। ওই দিনও নন্দীগ্রামে গুলি চলার অভিযোগ ওঠে। ২ জনের মৃত্যু হয়, ১২ জন নিখোঁজ হন বলে দাবি। সেই ঘটনার স্মরণে পরের বছর থেকেই 'ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির' ব্যানারে শহিদ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়। তবে শুভেনদু অধিকারীর দল পরিবর্তনের পর থেকেই আলাদা আলাদা ভাবে কর্মসূচি করছে তৃণমূল ও বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget