এক্সপ্লোর

Bengal SIR Row : রাজ্যের ২ হাজার ২০৮টি বুথে নেই কোনও মৃত ভোটার? ফেরত এল সমস্ত ফর্ম ! তালিকার শীর্ষে দঃ ২৪ পরগনা

EC On No Fake Voter Found In 2208 Booth : রাজ্যের ২ হাজার ২০৮টি বুথে নেই কোনও মৃত ভোটার? ফেরত এল সমস্ত ফর্ম ! জেলা শাসকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।

রুমা পাল, কলকাতা: রাজ্যের ২ হাজার ২০৮টি বুথে নেই কোনও মৃত ভোটার? এই প্রশ্ন উঠছে, তার কারণ ২ হাজার ২০৮টি বুথ থেকে সমস্ত ফর্ম ফেরৎ এসেছে ! সূত্র মারফৎ খবর, এই নিয়েই জেলা শাসকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। সমস্ত ফর্ম ফেরত আসার তালিকার শীর্ষে দঃ ২৪ পরগনা! তারপরেই পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বাঁকুড়া, হাওড়া।

আরও পড়ুন, দল আমাকে নন্দীগ্রামে দাঁড়াতে বললে দাঁড়াব, দার্জিলিংয়ে দাঁড়াতে বললে দাঁড়াব, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 রাজ্যের এই ২ হাজার ২০৮টি বুথের দিকে বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন।  কারণ এই বুথগুলিতে কোনও মৃত ভোটার নেই, শিপ্টেড নেই, কোনও ডুপ্লিকেট ভোটার নেই, এমন কি কোনও আনট্রেসিবল্ ভোটারও নেই। এবং সেক্ষেত্রে বোঝা যাচ্ছে, ২ হাজার ২০৮টি যে বুথ রয়েছে, সেখানে কোনও মৃত ভোটার না থাকার কারণে, কমিশনের নজর এই সমস্ত বুথে রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু সিইও, সংশ্লিষ্ট জেলাশাসকদের অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চেয়েছেন।এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা শীর্ষে রয়েছে, যেখানে ৭৬০ টি বুথে, কোনও মৃত ভোটার নেই। এবং তারপরেই রয়েছে, পুরুলিয়ায় ২২৮টি বুথ, মুর্শিদাবাদে ২২৬ টি এবং মালদায় ২১৬, নদিয়াতে ১৩০, বাঁকুড়াতে ১০১, হাওড়ার ৯৪টি বুথ এর মধ্যে রয়েছে। 

 বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,এই রাজ্যে ডেটা ট্যাম্পারিং রাজ্য প্রশাসনের দ্বারা কীভাবে করা হয়েছে, সেটা মনে হয় আজ পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারে খুলে গেল এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, এক্ষেত্রেও দক্ষিণ ২৪ পরগনা প্রথম হয়েছে। ফলে এই বুথগুলোতে এই মানুষগুলো কীভাবে অমরত্বের সন্ধান পেলেন, এটা নিয়ে একটা গবেষণা হওয়া দরকার, রিসার্চ পেপার তৈরি হওয়া দরকার এবং তার পাশাপাশি এই যে ১০০ শতাংশ ভোটার থেকে যাওয়া, এর পিছনে যে BLO-রা রয়েছেন, ERO-রা রয়েছেন তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

তৃণমূল কংগ্রেস  মুখপাত্র   তন্ময় ঘোষ বলেন, ২ হাজার ২০৮টি বুথে নাকি কোনও মৃত ভোটার বা ভোটার স্থানান্তরিত হয়েছে, এরকম কোনও ভোটার খুঁজে পাওয়া যায়নি। আমরা প্রথম দিন থেকে যা বলে আসছি, সেটাই তার মানে প্রমাণিত হচ্ছে, যে SIR-টা পুরোপুরি অপরিকল্পিতভাবে করানো হচ্ছে। BLO-দের গান পয়েন্টে রেখে করানো হচ্ছে। এই দায়িত্ব কার? এই দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের, যে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা। তারা তো সেই লক্ষ্য়ে কাজ করছেন না। 

পরিসংখ্য়ানে আরও চমকে আছে!একটি মাত্র ফর্ম ফেরত আসেনি এমন পোলিং স্টেশনের সংখ্য়া ৫৪২।২-টি ফর্ম ফেরত আসেনি পোলিং স্টেশনের সংখ্যা ৪২০। ৩ টি ফর্ম ফেরত আসেনি এমন পোলিং স্টেশন ৩৭২। ৪ টি ফর্ম ফেরত না আসা পোলিং স্টেশনের সংখ্য়া ৩৭৪। ৫ টি ফর্ম ফেরত না আসা পোলিং স্টেশনের সংখ্য়া ৪৮১। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এমনটা কীভাবে সম্ভব? কোনও গরমিল হয়নি তো?এই সমস্ত পোলিং স্টেশন এখন এখন কমিশনের নজরদারিতে। সূত্রের খবর, এইসব  পোলিং স্টেশনের এনুমারেশন ফর্মের সব তথ্য একাধিকবার করে যাচাই করা হবে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget