এক্সপ্লোর

Abhishek Banerjee: দল আমাকে নন্দীগ্রামে দাঁড়াতে বললে দাঁড়াব, দার্জিলিংয়ে দাঁড়াতে বললে দাঁড়াব, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek On WB Assembly Election: ছাব্বিশের ভোটে কে কোথায় দাঁড়াবেন ? জল্পনা উসকে কী বললেন অভিষেক ?

কলকাতা: দোরগড়ায় ছাব্বিশের ভোট। ফের কোন বিধানসভা কে দাঁড়াতে পারেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ একুশের বিধানসভা ভোটে,  নন্দীগ্রামে শুভেন্দু বিপরীতে দাঁড়ানো নিয়ে মমতার সেই ঐতিহাসিক সিদ্ধান্ত আজও হট টপিক। বলাইবাহুল্য  এবার হেভিওয়েটদের কে কোথায় দাঁড়াতে পারেন,  ভোটের সেই রণনীতি নিয়ে গুঞ্জনের অন্ত নেই। ঠিক এমনই সময় জল্পনার আগুনে পড়েছে ঘি !  কে কাকে পরাজিত করবেন, এর থেকে কে কোথায় দাঁড়িয়ে কাউকে পরাজিত করবেন, এনিয়ে চ্যালেঞ্জ ছোঁড়াছুড়ি চলছে শাসক-বিরোধী দুতরফেই। যদিও এবার নিজের বক্তব্য স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোাপধ্যায় (Abhishek Banerjee)। 

আরও পড়ুন, আখতার আলিকেই অভিযুক্ত দেখিয়ে CBI-র চার্জশিট, RG কর মেডিক্যালে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনিই !

প্রশ্ন:  সুকান্ত মজুমদার একটা নতুন কথা বলতে শুরু করেছেন, আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন..  

 অভিষেক বন্দ্যোপাধ্যায় : সুকান্ত মজুমদারকে বলুন, ওটার ওনার মনে সুপ্ত বাসনা হতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক।  আমাকে দল যেভাবে কাজে লাগাবে, আমি সেখানে সেইভাবে কাজ করব।  দল যদি আমাকে বলে, নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াব। দল যদি আমাকে বলে দার্জিলিঙে দাঁড়ায়, আমি দাঁড়াব।  আমি অন রেকর্ড বলছি।

অপরদিকে, সুকান্ত মজুমদার বলেন, যে পুলিশের অফিসারদের টান্সফার অর্ডারগুলি বেরিয়েছে, তাতে দেখতে পাচ্ছি,  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের কিছু মানুষের,  তাঁদের ট্রান্সফার করা হয়েছে, তমলুকে, যেখানে নন্দীগ্রাম বিধানসভা আছে। বোঝাই যাচ্ছে, যে তাঁর মনে একটু হলেও বাসনা আছে।'

কয়েক মাস পরই বিধানসভা ভোট। আপাতত এসআইআর আঁচে ফুটছে রাজনীতি! বিজেপি দাবি করছে, পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনের অবসান ঘটানোর!পাল্টা এসআইআর নিয়ে বারবার বিজেপি ও নির্বাচন কমিশনের যোগসাজোশের অভিযোগ করলেও, ফের জয়ের বিষয়ে আশাবাদী অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন , যারা বলছে যে SIR হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না। আরে তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি এক মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপির নেতারা গ্রহণ করছে না কেন? আপনি (চ্যালেঞ্জ) গ্রহণ করুন। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনও শাস্তি দেব না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার ২ লক্ষ কোটি টাকা ৭ দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করুন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget