এক্সপ্লোর

Bengal SIR Row: 'একইসঙ্গে দুই পরিচয়েই ভোট দিয়ে যাচ্ছেন একজন..'! SIR-আবহে বিস্ফোরক অভিযোগ বারাসাত ও দমদমে

Barasat Dumdum Voter List Double Entry Allegation : বারাসাত ও দমদমে ভোটার তালিকায় 'ডবল এন্ট্রি'-র অভিযোগ !

সমীরণ পাল ও রুমা পাল, কলকাতা: এক জায়গায় নাম মকিদ মোল্লা ! অন্য বিধানসভায় আবার তিনিই হয়ে গেছেন গোরাচাঁদ বিশ্বাস! উত্তর ২৪ পরগনার বারাসাত ও দমদমে এরকমই ভোটার লিস্টে 'ডবল এন্ট্রি' সামনে এসেছে। অভিযুক্তের পরিবার স্বীকার করে নিয়েছে, দুটি পরিচয়েই ভোট দেন অভিযুক্ত। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।কৃষ্ণনগরে একটি ব্যক্তির আলাদা দুটি ভোটার কার্ড থাকার অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়েছে কংগ্রেস।   


Bengal SIR Row: 'একইসঙ্গে দুই পরিচয়েই ভোট দিয়ে যাচ্ছেন একজন..'! SIR-আবহে বিস্ফোরক অভিযোগ বারাসাত ও দমদমে

আরও পড়ুন, 'যোগ্যদের থেকেও টাকা তুলেছিলেন জীবনকৃষ্ণ ' ! এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এল ED

এ যেন যে-ই রাম, সে-ই রহিম! নাম আলাদা, ধর্ম আলাদা, ঠিকানা আলাদা! কিন্তু ছবিটা একই! একইসঙ্গে দুই পরিচয়েই ভোট দিয়ে যাচ্ছেন একজন!প্রথম ভোটার কার্ডে নাম মকিদ মোল্লা, অপরটিতে নাম রয়েছে গোরাচাঁদ বিশ্বাস। SIR-আবহে  এরকমই অভিযোগ সামনে এল উত্তর ২৪ পরগনার বারাসাতের কদম্বগাছিতে! 

অভিযুক্ত ভোটারের আত্মীয়  সাদ্দাম হোসেন :  আমি এরকম শুনেছি যে, ওখানে একটা ভোটার আছে। এখানে তো ভোট দেয়ই। 
প্রশ্ন: নাম পরিবর্তন করার কারণ কী?
অভিযুক্ত ভোটারের আত্মীয়  সাদ্দাম হোসেন : এটা বলতে পারব না আমি।  
প্রশ্ন: উনি দুই নামে ভোট দেন। এখানে ভোটের সময় ভোট দিতে আসেন। 
অভিযুক্ত ভোটারের আত্মীয়  সাদ্দাম হোসেন : হ্যাঁ হ্যাঁ। 
 
ইনি হলেন মকিদ মোল্লা। উত্তর ২৪ পরগনার বারাসাতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর বুথের ভোটার! এই হল ভোটার লিস্টে তাঁর নাম ও ছবি। অথচ অভিযোগ, এই একই ব্যক্তির নাম রয়েছে দমদম বিধানসভা কেন্দ্রের ১১৪ নম্বর বুথেও। এই হল দমদমের ১১৪ নম্বর বুথের ভোটার তালিকার ছবি। বারাসাত থেকে দমদম, সাড়ে ১১ কিলোমিটার দূরত্বে ছবি এক থাকলও, বদলে গিয়েছে নাম-ধর্ম! মকিদ মোল্লা নাম বদলে হয়ে গেছে গোরাচাঁদ বিশ্বাস। বাবার নাম আবদুল মুজিদ বদলে গিয়ে হয়েছে মন্টু বিশ্বাস। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভোটের সময় দীর্ঘদিন ধরে দুটি পরিচয়েই ভোট দিয়ে আসছেন মকিদ মোল্লা ওরফে গোরাচাঁদ বিশ্বাস। এমনই দাবি করেছে তার পরিবার। 

প্রশ্ন:কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে মকিদ মোল্লা, বাবার নাম মজিদ মোল্লা। আবার এদিকে আরেকটা ভোটার তালিকা পাওয়া যাচ্ছে, যেখানে গোঁরাচাঁদ বিশ্বাস নামে তিনি ভোট দিচ্ছেন দমদমে। এটা কেন?
মকিদ মোল্লার ভাই আব্দুল শহিদ মোল্লা : সেটা ওখানে থাকে। ওখানেই পরিচিত। মানে ওখানকার বাসিন্দা হয়ে গেছে। নাম পরিবর্তন করেছে। বাবার নামও পরিবর্তন করেছে। 
প্রশ্ন : এখানে ভোট দিতে আসে না?
মকিদ মোল্লার ভাই আব্দুল শহিদ মোল্লা: হ্যাঁ, এখানেও ভোট দেয়। গতবারও ভোট দিয়েছে। এখানে কোনও বাড়ি নেই। ভোটের সময় বাড়ি আসে।

 কদম্বগাছির বাসিন্দার কীর্তি সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি  রাজ্য কমিটি সদস্য তরুণকান্তি ঘোষ বলেন, তৃণমূল তার ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য এবং অসত্য উপায় অবলম্বন করে জেতার জন্য এরকম ভুয়ো ভোটার তৈরি করে রেখেছে। এই ভুয়ো ভোটার যদি লিস্ট থেকে বাদ যায় তাহলে তৃণমূল ধরাশায়ী হবে। তৃণমূল কংগ্রেস কদম্বগাছি অঞ্চল সভাপতি  নিজামুল কবির বলেন, বেশ কয়েক বছর আগে, ও ধর্ম পরিবর্তন করে কলকাতায়, দমদমে কোথায় রয়েছে। ওখানে ভোটার তালিকায় সে নাম তুলেছে।  এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। নাম কাটবে কি কাটবে না। এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমাদের দল কেন দায় নেবে এটা? 
 
এমন অভিযোগ আরও আছে। যেমন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোটার মহাসিন শেখ। কংগ্রেসের অভিযোগ, এই একই ব্যক্তির দুটি ভোটার কার্ড রয়েছে। দুটিতেই বাবার নাম, জন্মের তারিখ এক হলেও,নামের একাংশ আলাদা! আলাদা দুটি EPIC নম্বরও। এই ঘটনায় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অশুতোষ চট্টোপাধ্যায়। 

 

সেরা শিরোনাম

Kalipuja Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Burdwan Arambag Bus Accident: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Suvendu Adhikari-Sajjan Jindal: বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব
বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget