এক্সপ্লোর

Partha Chatterjee : আজ ফের মুখ খুললেন পার্থর দিকে জুতো ছোড়া শুভ্রা, কী বললেন

Bengal SSC Scam: জুতো ছোড়া নিয়ে আজ কী বললেন শুভ্রা?

সন্দীপ সরকার, কলকাতা : আজ তিনি অনেকটা থিতু। কাল যেভাবে ঝাঁঝালো বক্তব্য রেখেছিলেন জোকা ইএসআই-তে, আজ সেই ঝাঁঝ নেই বললেই চলে। তবে অভিযোগটা আছে। 
মঙ্গলবার মেডিক্যাল টেস্ট সেরে গাড়িতে ওঠার সময়, পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়েছিলেন শুভ্রা ঘোড়ুই। দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা ওই মহিলার মুখোমুখি এবিপি আনন্দর প্রতিনিধি। জুতো ছোড়া নিয়ে আজ কী বললেন শুভ্রা?


গৃহবধূর দাবি, এই যে নিয়োগ দুর্নীতি তদন্তে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, হেভিওয়েট রাজনীতিক ফ্ল্যাট কিনছেন, টাকা রাখা হচ্ছে তাতে - এইসব ঘটনাক্রমই তাতিয়ে দিয়েছে তাঁকে। তাই পার্থ চট্টোপাধ্যায়কে দেখে আর মাথা ঠিক রাখতে পারেননি। সটান ছুড়ে দিয়েছিলেন জুতো। তারপর ফিরেওছেন খালি পায়ে ! 

আজ সেই ঝাঁঝালো শুভ্রা অনেক নরম । বললেন, ' আসলে এত গরম, শরীর খারাপ, তার উপর উনি সামনে এসে পড়লেন ! আমার কিন্তু কারও ওপর কোনও রাগ নেই । কোনও পার্টির ওপরও রাগ নেই' । তাহলে আবার পার্থবাবুকে সামনে পেলে জুতো ছুড়বেন ? প্রশ্ন শুনেই মৃদু হেসে, কপট রাগ দেখিয়ে উঠে পড়লেন মহিলা। তবে তিনি মঙ্গলবার যা ঘটিয়েছেন, তা এখন জনতার মুখে মুখে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  

যদিও, জুতো পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে লাগেনি। গাড়িতে লেগে পড়ে যায়। দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা এই মহিলা মঙ্গলবার দাবি করেন,  তিনি স্কুল শিক্ষিকার চাকরির জন্য চেষ্টা করেও পাননি। তিনি বলেন,  ' আমি ওনাকে জুতো মারতে এসেছি, জুতো মেরে খালি পায়ে বাড়ি যাচ্ছি। জন সাধারণের কত গরিব মানুষের টাকা নিয়ে, কোটি কোটি টাকা, ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন, আবার বলেন কেন? ওনাকে এসি গাড়ি চড়িয়ে, ওনাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন। '

এরই মধ্যে এই ঘটনাকে তৃণমূলের প্রতি প্রতিরোধের প্রতীক আখ্যা দিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করে লেখেন, ' উনিই প্রকৃত মহিষাসুরমর্দিনী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যূত করবেন।' 

 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget