এক্সপ্লোর

Berhampore: মেসের সামনেই কলেজছাত্রীকে কুপিয়ে খুন, প্রাক্তন প্রেমিকের মৃত্যুদণ্ড

Berhampore College Student Murder: বহরপুরপুরে ছাত্রীকে (Berhampore College Student Murder) কুপিয়ে খুনের ঘটনায় গত ২৯ অগাস্ট দোষী সাব্যস্ত হয় ছাত্রীর প্রাক্তন প্রেমিক।

বহরমপুর: বহরমপুরে ছাত্রী খুনে প্রাক্তন প্রেমিকের মৃত্যুদণ্ড। সুতপা খুনে সুশান্ত চৌধুরীর মৃত্যুদণ্ড দিল আদালত। ২ মে, ২০২২: মেসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে ছাত্রীকে খুন । মঙ্গলবার বহরমপুর আদালতে বৈদ্যুতিন তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজের সূত্রে দোষী সাব্যস্ত হয় প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। 'বিরলতম অপরাধ', মৃত্যুদণ্ড দিয়ে এদিন এমনটাই জানাল ফাস্ট ট্র্যাক কোর্ট।

দোষী সাব্যস্ত সুশান্ত চৌধুরী: বহরপুরপুরে ছাত্রীকে (Berhampore College Student Murder) কুপিয়ে খুনের ঘটনায় গত ২৯ অগাস্ট দোষী সাব্যস্ত হয় ছাত্রীর প্রাক্তন প্রেমিক।  আজ বৃহস্পতিবার তার রায়দান করেছে আদালত। গত বছর অর্থাৎ ২০২২-এর ২ মে, মেসের সামনেই কলেজ ছাত্রী সুতপা চৌধুরী (Sutapa Chowdhury Murder) নামে ওই ছাত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। অভিযোগ ওঠে তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে। পুলিশের অভিযোগ, রীতিমতো ছক কষে সুতপাকে খুন করা হয়েছিল। সেই মামলাতেই প্রথমে দোষী সাব্যস্ত হয় সুশান্ত এবং তারপর আজ তাঁকে মৃত্যুদণ্ড দেয় আদালত।   

ঠিক কী ঘটেছিল ওই দিন?
গত বছর মে মাসের ঘটনা হাড় হিম করে দিয়েছিল দুঁদে পুলিশ আধিকারিকদের। প্রাথমিক ভাবে উঠে এসেছিল, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় সুতপা চৌধুরীকে নারকীয়ভাবে কুপিয়ে খুন করে সুশান্ত। ঘটনার দিন রাতেই গ্রেফতার করা হয় সুশান্তকে। ঘটনাটি ঘটেছিল বহরমপুরের গোরাবাজারের একটি মেসের সামনে। সেখানেই থাকতেন বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী। 

পুলিশ সূত্রে খবর মিলেছিল, মালদার ইংরেজবাজারের বাসিন্দা সুতপার সঙ্গে পুখুরিয়ার বাসিন্দা সুশান্ত চৌধুরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ২ মে ঘটনার দিন, সন্ধে নাগাদ শহিদ সূর্য সেন রোড দিয়ে মেসে ফিরছিলেন বহরমপুর গার্লস কলেজের প্রাণীবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা। সেই সময়েই ঘটনাটি ঘটান তাঁর প্রেমিক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, তাঁকে অনুসরণ করছে সুশান্ত! তার পর, সুযোগ বুঝে মেসের দরজার সামনেই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে সে। এরপর অভিযুক্তকে জেরায় পুলিশ জানতে পেরেছিল, সুতপাকে খুন করে পালানোর পথ আগেই তৈরি করে রেখেছিল সুশান্ত। এলাকার একটি বাড়ির পাঁচিলে লাগানো পেরেক বাঁকিয়ে রেখেছিল সে। খুনের পর ওই জায়গা দিয়েই পাঁচিল টপকে পালায় সুশান্ত। এরপরেই কার্যত তোলপাড় ফেলে দেয় ছাত্রীখুনের হাড় হিম করা হত্যাকাণ্ড। বছরঘুরে দোষীর মৃত্যুদণ্ড দিল আদালত। 

আরও পড়ুন: South 24 Parganas:উদ্বোধনের আগেই কংক্রিট ব্রিজের অ্যাপ্রোচ রোডে বড়সড় ধস নামখানা ব্লকে, বন্ধ সাধারণ মানুষের চলাচল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget