এক্সপ্লোর

Bhabanipur: ভবানীপুরে সিপিএম কর্মীদের নিয়ে চায়ের আসর জমালেন ফিরহাদ

সিপিএম কর্মীদের নিয়ে চায়ের আসর জমালেন ফিরহাদ হাকিম। পাড়ার ছেলে, এখানে রাজনীতি নেই, মন্তব্য পরিবহণমন্ত্রীর।

কলকাতা : ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্র। আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। ভবানীপুরের বিভিন্ন বুথে, অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট। মিন্টো পার্কেও চলে টহলদারি। সকাল সকাল এক চোট হয়ে গিয়েছে বিজেপি ও তৃণমূলের অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। তৃণমূলের বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তোলে বিজেপি, জবাব দেয় তৃণমূল । এরই মধ্যে একেবারে ভিন্ন চিত্র ধরা পড়ল ভবানীপুরে । রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে চেতলায় সিপিএমের ক্যাম্পে গিয়ে ভাঁর হাতে চা খেতে বসে গেলেন পুর প্রশাসক ববি হাকিম। চায়ে চুমুক দেওয়ার আগে জিগ্যেসও করলেন .... চায়ে চিনি দিয়েছ তো ? 
বাংলার রাজনীতির সাম্প্রতিক উত্তপ্ত আবহের মাঝে এমন সৌজন্য - চিত্র বড় একটা দেখা যায় না। তৃণমূলের হাইপ্রোফাইল নেতা কি না সিপিএম ক্যাম্পে ? উপস্থিত সিপিএম নেতা বললেন, আমাদের রাজনীতির সম্পর্ক নয়, অন্যরকম রিলেশন ! 



ভোটের সকালে রীতিমতো খোস মেজাজে ফিরহাদ হাকিম ! চায়ের কাপ হাতে বললেন, ' আরে আমরা পাড়ার ছেলে। ছোট থেকে বন্ধু। আমার বাবা, ওর বাবাও বন্ধু। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। তাবলে ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায়। ' 
ভোটের দিন যেখানে প্রত্যেক দলই অপর দলের ত্রুটি খুঁজে অভিযোগের তির ছোড়ে, সেখানে এমন সৌজন্যের ছবি নজর কাড়ল সকলের। 
অন্যদিকে, জঙ্গিপুরেও সঙ্ঘাতের মধ্যে রাজনৈতিক সৌজন্যের ছবি ধরা পড়ল। বুথ পরিদর্শন সেরে বাড়ি ঢোকার মুখে বিজেপি প্রার্থীর মুখোমুখি তৃণমূল প্রার্থী। হল সৌজন্য বিনিময় । 
ভবানীপুরে ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তুলল বিজেপি। সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন বিজেপি প্রার্থী।  ১২৬ নম্বরে বুথে গিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। ভবানীপুর ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের এই বুথে কারচুপি হয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী। লড়াইয়ে না পেরেই মিথ্যা অভিযোগ করছে বিজেপি, প্রতিক্রিয়া জানান ফিরহাদ হাকিম।  
প্রিয়ঙ্কার অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশনও জানিয়ে দেন, ‘মক পোলের জন্য দেরি, কোনও ইভিএম বিভ্রাট হয়নি’। বিজেপির অভিযোগের উত্তরে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget