এক্সপ্লোর

Bhaiphonta : ভাইফোঁটায় বাউলের সুরে মন্দ্রিত হল গ্রামবাংলা, বাউলশিল্পীদের কপালে ফোঁটা দিলেন স্থানীয়রা

Bhai Phota 2023 : রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে অনেক সময় স্থাপিত হয় ভাই-বোনের সম্পর্ক। ঠিক যেমনটা হল এদিন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান :  ভাইফোঁটার ( Bhaiphonta )  শুভলগ্নে বঙ্গজুড়ে  উলুধ্বনি আর শঙ্খধ্বনি। ভাইদের মঙ্গলকামনায় ঘরে ঘরে চলছে ভাঁইফোঁটা ( Bhaifonta ) । এই বছর ভাইফোঁটার অনুষ্ঠান চলছে দুদিন ধরে। যে নিয়মেই যে তিথিতেই ভাইফোঁটা হোক না কেন, ভাইফোঁটার ছড়াটা তো একই। “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়ল কাঁটা/ যমুনা দেয় যমকে ফোঁটা/ আমি দিই আমার ভাইকে ফোঁটা।’’ এই কথার সঙ্গে মিশে গেল  বাউলের সুর।

'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পরল কাঁটা' । ভাইদের মঙ্গলকামনায় এই কথাটি  বলেন প্রত্যেক বোনই। তার সঙ্গেই মিশেছে  বাউলের  সুর।  বিদবিহারের মেজেডি, নবগ্রাম সহ একাধিক গ্রামে এই গান গাইতে গাইতে হাঁটল বাউল শিল্পীরা। কপালে ফোঁটা দিয়ে বাউল শিল্পীদের মঙ্গল কামনা করলেন স্থানীয় মহিলারা। ভাইফোঁটা তো আসলে মঙ্গলকামনার দিন। রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে অনেক সময় স্থাপিত হয় ভাই-বোনের সম্পর্ক। ঠিক যেমনটা হল এদিন। বাউল-ভাইদের কপালে ফোঁটা দিলেন স্থানীয় মহিলারা। 

এঁরা মূলত সরকারি ভাতা প্রাপ্ত বাউল।  রাঢ়বঙ্গের সাধক কবি নীলকন্ঠ মুখোপাধ্যায়, ভবা পাগলা, লালন ফকিরদের ঐতিহ্য বহন করেন এঁরা।  রাস্তায় দোতারার সুর আর বাড়িতে ভাই ফোটার আসর, সব মিলিয়ে মনোরম পরিবেশ তৈরি হল এদিন। বাউলের সুর শুনে ছুটে এল ছোটদের দল আর বাউল শিল্পীদের ভাই ফোঁটা দিতে বাড়ি থেকে বেরিয়ে এলেন মহিলারা । 

বাউল শিল্পী গোপীনাথ বাস্কে জানালেন, প্রতি বছর ভাই ফোঁটার দিনে গ্রাম বাংলার মানুষকে একটু আলাদা আনন্দ দিতেই  তাদের এই ভাবনা।  বিদবিহারের মানুষের কাছেও এ এক বাড়তি পাওনা।  বাউল শিল্পীদের কপালে ফোঁটা দিয়ে আর মঙ্গল কামনা করতে পেরে খুশি তিথি ঘোষ, দীপিকা মন্ডলরা। প্রার্থনা করলেন, ভাল থাকুক বাউল শিল্পীরা, বাঁচুক গ্রাম বাংলার বাউলের ঐতিহ্য। 

আরও পড়ুন :

 ভাইফোঁটার শুভলগ্নে কোন রাশির প্রাপ্তি যোগ? কাদের কপালে চিন্তার ভাঁজ? 

ভাইফোঁটার দিন-ক্ষণ

  • ২০২৩ সালে, ভাইফোঁটা উৎসব ১৪ এবং ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার ধরে পালিত হচ্ছে।
  • ২০২৩ সালে, ভাইফোঁটা অর্থাৎ দ্বিতীয়া তিথি ১৪ নভেম্বর দুপুর ২টা বেজে ৩৬ মিনিট থেকে শুরু হয়েছে এবং ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত চলবে। অর্থাৎ ২ দিন ধরে ভাইফোঁটা উৎসব পালনের তিথি রয়েছে।
  • ২ দিনই ভাইফোঁটা দেওয়া যাবে। যদি ১৪ নভেম্বর ফোঁটা দিতে না পারেন, তাহলে পরেরদিন অর্থাৎ আজ ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়া যাবে। 

সেরা শিরোনাম

Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Gulshan Colony: মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget