এক্সপ্লোর

India vs Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ! কোথায়, কখন দেখবেন?

Netflix Series: ভারত বনাম পাকিস্তান, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২২ গজের লড়াই এবার দেখা যাবে ছোটপর্দায়।

নয়াদিল্লি: ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে আয়োজিত হতে চলেছে দুই মহাপ্রতিদ্বন্দ্বীর মেগাদ্বৈরথ। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চড়ছে। তবে ২৩ ফেব্রুয়ারি নয়, তার আগেই কিন্তু ভারত ও পাকিস্তানের দ্বৈরথ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। কীভাবে?

ছোটপর্দায় নেটফ্লিক্সে রিলিজ় হতে চলেছে 'দ্য গ্রেটেস্ট রাইভেলরি ইন্ডিয়া বনাম পাকিস্তান' (The Greatest Rivalry India Vs Pakistan)। ৭ ফেব্রুয়ারি থেকে এই তথ্যচিত্রটি ওটিটি প্ল্য়াটফর্মটিতে দেখা যাবে। দুই দেশের মধ্যেকার ভৌগলিক, রাজনৈতিক এবং অবশ্যই ২২ গজের লড়াই বহুদিন ধরে চলেই আসছে। তবে ক্রিকেটের মাঠে সেই উন্মাদনা যেন অন্য স্তরে পৌঁছয়, যেখানে জয় আর জয়ই একমাত্র বিকল্প। ভারত-পাকিস্তানের ব্যাট, বলের লড়াই ঘিরে সেই উদ্দীপনা, আবেগকেই এবার ছোট পর্দায় ফুটে উঠতে দেখা যাবে।

 

 

এই তথ্যচিত্রে বীরেন্দ্র সহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, শোয়েব আখতার, সুনীল গাওস্করদের দেখা যাবে। দুই দেশের প্রথম ওয়ান ডে ম্যাচ থেকে হালের ম্যাচগুলির না না অজানা কাহিনী শোনা যাবে এই কিংবদন্তিদের মুখ থেকে। ২২ গজের লড়াই ছাপিয়ে এই তথ্যচিত্রে অন্দরমহলের বিভিন্ন কথা, খেলোয়াড়দের এই ম্যাচ ঘিরে আনফিল্টারড আবেগ দেখা যাবে। গণ্যমান্য সব ক্রিকেটারদের সাক্ষাৎকারের মাধ্যমেই এগুলিকে দর্শকদের সামনে তুলে ধরা হবে। তাই নিঃসন্দেহে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা তো বটেই, গোটা বিশ্বই কিন্তু এই তথ্যচিত্রের মুক্তির অপেক্ষায় থাকবেন।

প্রসঙ্গত, দুই দলকে এই তথ্যচিত্র মুক্তি পাওয়ার কিছুদিন পরেই আবার ২২ গজে মুখোমুখি হবে দুই দল। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে ভারত ও পাকিস্তান দ্বৈরথ। দুবাইয়ে আয়োজিত হবে সেই ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যেই সবকয়টি দেশ নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। খালি টিম ইন্ডিয়ারই দল ঘোষণা বাকি। তবে বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন ১৮ বা ১৯ তারিখ নাগাদ ভারতীয় দল ঘোষণা করা হবে। সেই দলে কারা থাকেন, এবার সেই দিকেই সকলের নজর থাকবে।

আরও পড়ুন: ফর্ম নিয়ে প্রশ্নের মুখে, এবার মুম্বইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনে নামছেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget