এক্সপ্লোর

Gorkhaland Issue: GTA নির্বাচন মিটতেই পৃথক গোর্খাল্যান্ডের দাবি অনীতের, কেন্দ্রকে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি, সমর্থনে বিজেপি সাংসদ

Anit Thapa: আটের দশকে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল হয়েছিল পাহাড়। আন্দোলনের কাণ্ডারী ছিলেন সুবাস ঘিসিং

মোহন প্রসাদ, দার্জিলিং: GTA নির্বাচনের ফলাফল ঘোষণা হতে না হতেই, ফের পাহাড়ে উঠল গোর্খাল্যান্ডের দাবি (Gorkhaland)। GTA ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতেই গোর্খল্যান্ডের দাবি উসকে দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা (Anit Thapa)। GTA’র নতুন বোর্ডের প্রথম বৈঠকেই গোর্খাল্যান্ড প্রস্তাব পাস করানোর উদ্যোগ নিয়েছেন তিনি। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অনীত থাপার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দার্জিলিংয়ের (Darjeeling) বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bista)। উল্টোদিকে, পাহাড়ের তৃণমূল (TMC) নেতাদের মতে, এটা অনীত থাপার নির্বাচনী স্টান্ট।

অনীত থাপার মুখে পৃথক গোর্খাল্যান্ডের দাবি 

অনীত জানিয়েছেন, GTA-র প্রথম বৈঠকেই পাস করানো হবে গোর্খাল্যান্ড প্রস্তাব। তা পাঠানো হবে রাজ্য ও কেন্দ্রের কাছে। GTA জয়ের পরদিনই এই ঘোষণা করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত। তাঁর বক্তব্য, "জিটিএ এগ্রিমেন্ট অ্যাক্ট অনুযায়ী, গোর্খাল্যান্ড নিয়ে প্রথম প্রস্তাব পাস করিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে পাঠাব।"

অনীতের এ দাবিতে সমর্থন জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু। ফোনে এবিপি আনন্দকে তিনি বলেন, "আমরা তো চাই এখানকার বাসিন্দাদের এক্সপেকটেশন অনুযায়ী সমাধান হোক, রাজনৈতিক সমাধান হবে, কেন্দ্র এ ব্যাপারে সদর্থক ভূমিকা নিয়েছে, GTA-র চাপে যদি রাজ্য ব্যবস্থা নেয় তাহলে ভাল কথা।"

আটের দশকে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল হয়েছিল পাহাড়। আন্দোলনের কাণ্ডারী ছিলেন সুবাস ঘিসিং। বাম জমানার শেষ দিকে ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আগুন জ্বলে ওঠে পাহাড়, যে আন্দোলনের পুরোভাগে ছিলেন বিমল গুরুং।

এর পর, ২০১১ সালে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পরে তৈরি হয় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA। তার পরও পাহাড়ের রাজনীতি আবর্তিত হয়েছে গোর্খাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করেই এবার GTA ভোটে জিততেই অনীত থাপার মুখেও সেই গোর্খাল্যান্ডের প্রসঙ্গ

আরও পড়ুন: Arms Recovered: নারায়ণপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১, উদ্ধার ৬ রাউন্ড গুলি

উল্টোদিকে তৃণমূল ঘোষিতভাবেই অখণ্ড বাংলা-র পক্ষে।  তাহলে গোর্খাল্যান্ড ইস্যুতে GTA’র নির্বাচিত ৫ তৃণমূল সদস্যের অবস্থান কী হবে? GTA নির্বাচনে জয়ী তৃণমূল নেতা বিনয় তামাঙ্গ বলেন, "ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নিজস্ব স্ট্যান্ড এটা, এটা অনীত থাপার নির্বাচনী স্টান্ট হতে পারে। গোর্খাল্যান্ড বিল পাস করাতে গেলে আগে বিধানসভায় পাস করাতে হবে। পাস করাতে হবে সংসদে। GTA-র সভায় এই প্রস্তাব পাস করিয়ে কী হবে?"

গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির কথায়, "আমরা এটাই আশা করি, উনি গোর্খাল্যান্ডের ওপর কাজ করুন। রেজ্যুলেশন রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে পাঠান। আমরা তো এই ভোটে অংশ নিইনি। আমাদের দাবি ছিল, তরাই ও ডুয়ার্সের ৩৯৬ মৌজাকে অন্তর্ভূক্ত করার। সাধারণ মানুষ এটাই চায়। রাজ্য সরকারের সঙ্গে কথা বলব।"

অখণ্ড বাংলার পক্ষে তৃণমূল

GTA নির্বাচনে এবার ব্যাপক সাফল্য পেয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। GTA-র ৪৫টি আসনের মধ্যে অনীত থাপার দল জিতেছে ২৭টি আসনে। ১০টি আসনে লড়ে পাঁচটি-তে জয়ী হয়েছে তৃণমূল। অজয় এডওয়ার্ডের হামরো পার্টি জিতেছে আটটি আসনে। নির্দল প্রার্থীরা পাঁচটি আসনে জয়ী হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget