এক্সপ্লোর

Bhawanipur Murder Update: রেকি করেই শাহ দম্পতির বাড়িতে হানা আততায়ীদের, সিসিটিভি ফুটেজে সন্দেহজনক গতিবিধি

স্ত্রী রশ্মিতার মাথার পিছনে একটিই গুলির ক্ষত। আঘাতের ধরন দেখে তদন্তকারীদের অনুমান, শুধুমাত্র লুঠের উদ্দেশ্য নয়, পুরনো আক্রোশ থেকেই জোড়া খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

কলকাতা: দেড় দিন পার। ভবানীপুরের (bhawanipur) মতো হাই সিকিউরিটি জোনেও গুজরাতি (Gujrat) দম্পতি খুনে এখনও অধরা অভিযুক্তরা। জোড়া খুনের পিছনে পরিচিত কেউ এবং আততায়ীরা সংখ্যায় একাধিক ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ব্যবসায়ী অশোক শা-র দেহে ৬ থেকে ৭টি ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন। এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে অনুমান। 

স্ত্রী রশ্মিতার মাথার পিছনে একটিই গুলির ক্ষত। আঘাতের ধরন দেখে তদন্তকারীদের অনুমান, শুধুমাত্র লুঠের উদ্দেশ্য নয়, পুরনো আক্রোশ থেকেই জোড়া খুনের ঘটনা ঘটে থাকতে পারে। ব্যবসায়িক শত্রুতা, নাকি অন্য কিছু, আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। পাশাপাশি, নজর ঘোরাতে ব্যবসায়ী দম্পতির বাড়িতে লুঠপাট চালানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। 

ভবানীপুরের (bhawanipur) হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) ব্যবসায়ী দম্পতি খুনে পুলিশের মূল হাতিয়ার সিসি ক্যামেরা। সূত্রের খবর, প্রায় ১০০-টির ওপর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তদন্তকারীরা নিশ্চিত, রেকি করেই শাহ দম্পতির বাড়িতে হানা দিয়েছিল আততায়ীরা। ফুটেজে বেশ কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। পরিচিত কেউ রয়েছে কিনা জানতে শাহ দম্পতির আত্মীয়দের দেখানো হচ্ছে ফুটেজ। 

আরও পড়ুন: KMC Job Fraud : কলকাতা পুরসভায় 'চাকরি পাইয়ে দেওয়ার টোপ', লক্ষ লক্ষ টাকা খোয়া গেল চাকরিপ্রার্থীর

গত সোমবার ভবানীপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার গুজরাতি দম্পতির রক্তাক্ত মৃতদেহ! গুলি করে, কুপিয়ে খুন করা হয় তাঁদের! প্রতিবেশীদের দাবি, তার মধ্যেই আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে দোকান ছিল অশোক শাহর। কয়েক বছর আগে তা বিক্রি করে দেন তিনি। প্রতিবেশীদের দাবি, সম্প্রতি ভবানীপুরের ফ্ল্যাটও বিক্রির চেষ্টা করছিলেন নিহত অশোক শাহ। তাহলে কি তিনি আর্থিক সমস্যায় পড়েছিলেন? তদন্তে খতিয়ে দেখছে পুলিশ। সোমবার সস্ত্রীক খুন হন অশোক শাহ। তার দু’দিন আগে মেহতা বিল্ডিংয়ে এসেছিলেন তিনি। 

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget