এক্সপ্লোর

Bhowanipore Twin Murder: নেপথ্যে শুধুই টাকা? ভবানীপুর-কাণ্ডে রহস্যভেদ নিয়ে প্রশ্ন পরিজনদের মনেই

Bhowanipore Twin Murder Case: পুলিশ বলছে, রীতিমতো পরিকল্পনা করে আগ্নেয়াস্ত্র ও ছুরি নিয়ে এসে গোটা অপারেশন চালানো হয়েছে।

অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মাত্র ১ লক্ষ টাকার জন্য ভবানীপুরের (Bhowanipore Twin Murder) দম্পতিকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও, এখনও মূল ষড়যন্ত্রীকে গ্রেফতার করা যায়নি। প্রশ্ন উঠছে, শুধুমাত্র ১ লক্ষ টাকার জন্য খুন করা হল? মাস্টারমাইন্ড গ্রেফতার হলে, তখন খুনের আরও কোনও কারণ উঠে আসবে না তো?

নেপথ্যে অন্য কারণ নেই তো, প্রশ্ন তুলছেন পরিজনরাই

ভবানীপুরে হাড় হিম করা খুনের ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের কিনারা হয়েছে। গ্রেফতার হয়েছে ৩ আততায়ী। পুলিশ বলছে, মাত্র ১ লক্ষ টাকার জন্য বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে গুজরাতি দম্পতিকে খুন করা হয়েছে।

কিন্তু, এখনও মূল ষড়যন্ত্রীকে গ্রেফতার করা যায়নি। এই অবস্থায় খোদ নিহত শাহ দম্পতির পরিবারই প্রশ্ন তুলছে, শুধুমাত্র ১ লক্ষ টাকার জন্য দু’দু’জনকে খুন করা হল?

আরও পড়ুন: Bhowanipur Twin Murder: সোফায় বসে জিরিয়ে, গলায় ভিজিয়ে, তবেই খুন ভবানীপুরের দম্পতিকে, মূলচক্রী এখনও ফেরার

পুলিশ বলছে, রীতিমতো পরিকল্পনা করে আগ্নেয়াস্ত্র ও ছুরি নিয়ে এসে গোটা অপারেশন চালানো হয়েছে। এই জন্য, শাহ দম্পতির পরিচিত ওই মাস্টারমাইন্ড সঙ্গীদেরও নিয়ে এসেছিল। বেশ কয়েকদিন ধরে এলাকায় রেকিও করেছিল! কিন্তু এতকিছু শুধুমাত্র এক’লক্ষ টাকার জন্য?

কলকাতার (Kolkata Police) পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, "প্রথম থেকেই ওর মাথায় এরকম কিছু একটা ঘুরছিল, যা ওই ব্যক্তি তাঁর এই ঘনিষ্ঠদের বলেওছিল। সঙ্গে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া, অন্য অস্ত্র নিয়ে যাওয়া, এটা যে পরিকল্পিত ঘটনা তা বলে দেয়।"

ভয়াবহ হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ কি আছে? প্রতিহিংসা? বা পুরনো রাগ কি কাজ করেছে? মাস্টারমাইন্ড গ্রেফতার হলে, তখন খুনের আরও কোনও কারণ উঠে আসবে না তো?

এখনও অধরা মূলচক্রী!

এ দিন, ল্যান্সডাউনের বকুলবাগান রো-তে নিহতদের স্মরণসভার আয়োজন করা হয়। ভবানীপুর থানা ও লালবাজারে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন নিহত গুজরাতি দম্পতির পরিজনরা। 

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget