এক্সপ্লোর

Bhowanipur Twin Murder: সোফায় বসে জিরিয়ে, গলায় ভিজিয়ে, তবেই খুন ভবানীপুরের দম্পতিকে, মূলচক্রী এখনও ফেরার

Bhowanipur Murder Case: কলকাতা পুলিশের কমিশনার বিনীতকুমার গোয়েল জানিয়েছেন, ২০১৯ সালে নিহত গুজরাতি দম্পতির থেকে তাঁদের মেজ জামাইয়ের দূর সম্পর্কের এক আত্মীয় ১ লক্ষ টাকা ঋণ নেন।

পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ভবানীপুরে (Bhowanipore Twin Murder) হাড় হিম করা হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ১ লক্ষ টাকা নিয়ে গন্ডগোল বলে জানিয়েছে পুলিশ। ওই ১ লক্ষ টাকা ফেরত চাওয়াতেউ গুজরাতি দম্পতিকে গুলি করে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় বলে দাবি তাদের। কিন্তু যে আত্মীয়র টাকা ফেরত দেওয়ার কথা ছিল, যিনি দম্পতিকে খুনের চক্রান্ত এঁটেছিলেন, তিনি ভিন্ রাজ্যে পালিয়েছেন বলে দাবি পুলিশের।  তাঁর খোঁজ শুরু হয়েছে। কিন্তু এর সঙ্গেই খুনের দিন ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনাবলী সামনে এনেছে পুলিশ।

মূলচক্রী ভিন্ রাজ্যে পালিয়েছেন!

কলকাতা পুলিশের কমিশনার বিনীতকুমার গোয়েল জানিয়েছেন (Kolkata Police Commissioner), ২০১৯ সালে নিহত গুজরাতি দম্পতির থেকে তাঁদের মেজ জামাইয়ের দূর সম্পর্কের এক আত্মীয় ১ লক্ষ টাকা ঋণ নেন। টাকা ধার নেওয়ার কিছু দিন পরে করোনায় তিনি মারা যান। এর পর থেকেই তাঁর ভাইকে টাকা শোধ করার জন্য তাগাদা দিচ্ছিলেন অশোক শাহ। তাতেই খুনের পরিকল্পনা করেন ওই পরিচিত।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কমিশনার গোয়েল বলেন, "১ লক্ষ টাকা মত নিয়েছিল, আমাদের যা বলেছে, তাতে ২০১৯ সালে টাকাটা নিয়েছিল। টাকা ফেরত দিচ্ছিল না। জেরায় আমাদের যেটা মনে হয়েছে, এরা এই ধরনের ঘটনার জন্য অনেকদিন ধরে পরিকল্পনা করছিল। এটা পরিকল্পনামাফিক খুন। নিহতের উপর ওর কোনও কারণে মারাত্মক রোষ ছিল।"

আরও পড়ুন: Bhowanipore Couple Murder : "পূর্ব পরিকল্পিত ছক", ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের কিনারা ; গ্রেফতার ৩

পুলিশ সূত্রে দাবি, রেকি করতে আততায়ীদের সঙ্গে নিয়ে ঘটনার আগের দিনও ভবানীপুরের এসেছিলেন ওই পরিচিত। ঘটনার দিন বাসে করে এসে এক্সাইডে নেমে,পায়ে হেটে ভবানীপুরে আসে আততায়ীরা। সোমবার দুপুরে বাড়িতে ছিলেন অশোক ও রশ্মিতা শাহ। দরজার আইহোল দিয়ে দেখেন পরিচিত একজন এসেছেন। তারপর দরজা খুলে নিয়ে যান ভিতরে। সোফায় বসতে দেন, গলা ভিজিয়ে নিতে জলও দেন। অভিযুক্ত মাস্টারমাইন্ড জানান, পরিচিত বন্ধু এসেছে। তাদের ভিতরে ঢোকান। তারপর ঘরে নৃশংস্য ঘটনা।

পুলিশ সূত্রে দাবি, শাহ দম্পতিকে কুপিয়ে খুনের পরিকল্পনা ছিল আততায়ীদের। নিঃশব্দে কাজ করে চলে যাওয়ার পরিকল্পনা থাকলেও, অশোক শাহকে কোপানোর সময় ছুরির হাতল ভেঙে যায়। তাই রশ্মিতা শাহকে গুলি করে খুন করতে বাধ্য হয় আততায়ীরা।

১ লক্ষ টাকার ধার নিয়ে খুন!

পুলিশের দাবি, শাহ-দম্পতির ফ্ল্যাট থেকে অনেক টাকা পাওয়া যাবে, এই কথা বলে আততায়ীদের এনেছিলেন ওই পরিচিত। তাঁর বাজারে অনেক দেনা ছিল। তিনি ভেবেছিলেন, শাহ দম্পতির বাড়ি থেকে পাওয়া টাকা দিয়ে সেই দেনা মেটাবেন। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget