এক্সপ্লোর

Bidhan Nagar News: ডেঙ্গি রোধে আগাম ব্যবস্থা, কেষ্টপুর খালে গাপ্পি মাছ ছাড়ল বিধাননগর পুরসভা

Bidhan Nagar Municipality News: প্রতিবছর ডেঙ্গি মহামারির আকার ধারণ করে বিধানবগর পুরসভায়। এবার তাই আগে থাকতেই ব্যবস্থা নিচ্ছে তারা। শুক্রবার মর্শার লার্ভা নিধনকারী গাপ্পি মাছ ছাড়া হল কেষ্টপুর খালে।

জয়ন্ত রায়, কলকাতা: প্রবল বৃষ্টির জেরে জল জমেছে বিভিন্ন এলাকায়। যাতে ডেঙ্গির মশা জন্মানোর প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ, প্রতিবছর বর্ষার জমা জলেই ডেঙ্গি মশার প্রকোপ বাড়ে। এই জমা জলেই ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশার লার্ভা জন্মায়। তাই ডেঙ্গি মহামারি রুখতে (Dengue prevention) শুক্রবার বিধাননগর পুরসভার (Bidhan Nagar Municipality) উদ্যোগে গাপ্পি মাছ (Guppy fish) ছাড়া হল কেষ্টপুর খালে। 

আরও পড়ুন: East Bardhaman News: রাস্তার জমা জলের জ্যান্ত কই চলে গেল গলায়, বেঘোরে প্রাণ গেল জৌগ্রামের বাসিন্দার

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রত্যেক বছরই বর্ষা মিটলেই ডেঙ্গির প্রকোপ দেখা যায় বিধাননগর পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে। সেই কারণে এবার আগে থাকতেই উদ্যোগ নেওয়া হয়েছে বিধাননগর পুরসভার তরফে। যাতে এই বছরে ডেঙ্গি মহামারির আকার ধারণ না করতে পারে। শুক্রবার কেষ্টপুর খালে গাপ্পি মাছ ছাড়ার সময় উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। 

আরও পড়ুন: Kurseong News: প্রবল বর্ষণের জেরে ভয়াবহ অবস্থা কার্শিয়াঙে, প্রকৃতির তাণ্ডবে বেহাল শহর

পুরসভার এই উদ্যোগ সম্পর্কে কৃষ্ণা চক্রবর্তী জানান, এখন থেকেই আমাদের স্বাস্থ্য কর্মীরা পুরসভার অন্তর্গত প্রতিটি বাড়িতে গিয়ে খতিয়ে দেখছেন কোথাও কেউ জল জমিয়ে রেখেছেন কিনা। ফুলের টব থেকে শুরু করে কোনও পাত্র জল জমে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মানুষকেও সচেতন করা হচ্ছে যাতে কেউ বাড়িতে জল জমিয়ে না রাখেন। আগামী দিনে ড্রোন উড়িয়ে নজরদারি করা হবে সম্পূর্ণ পুরসভা এলাকায়। 

প্রসঙ্গত উল্লেখ্য বিধাননগর পুরসভার সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ১৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে এই এলাকায়। বিষয়টি যাতে মহামারির আকার ধারণ না হয় সেই কারণেই আগাম উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির জেরে পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জল জমেছে। যা চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষ থেকে পুরসভার আধিকারিকদের মনে। যার জেরে তড়িঘড়ি শুক্রবারই আগাম ব্যবস্থা হিসেবে গাপ্পি মাছ ছাড়া হল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bankura News: জলের তলায় বিঘার পর বিঘা জমি, লাগাতার বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget