এক্সপ্লোর

Bankura News: জলের তলায় বিঘার পর বিঘা জমি, লাগাতার বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের

West Bengal News: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা। তার জেরে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তুহিন অধিকারী, বাঁকুড়া: গত দুদিনের টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। সোনামুখীতে বিঘার পর বিঘা সবজির জমি জলের তলায়। বাঁকুড়া জেলার (Bankura News) সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর, রাধামোহনপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জলে নাকাল সাধারণ মানুষরা।

চাষের জমি জলের তলায়: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা। তার জেরে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত। বাংলাদেশ থেকে  উত্তরপূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। দুইয়ের প্রভাবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। যার মধ্যে রয়েছে বাঁকুড়াও। গত বুধবার থেকে ঘূর্ণাবর্তের কারণে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে রাধামোহনপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বিঘার পর বিঘা ধান ও সবজি জলের তলায় চলে গিয়েছে, মাথায় হাত কৃষকদের। 

রাস্তার ওপর দিয়ে বিপদসীমার ওপর বইছে বৃষ্টির জল। একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষের। বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়তে থাকে তাহলে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। পটল, ঝিঙে, করলা, শসা সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা। অনেক চাষী রয়েছেন মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেছেন। বৃষ্টির কারণে যেভাবে তাঁদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে আগামী দিনে মহাজনের সেই ঋণ কীভাবে শোধ করবেন তাই ভেবে রাতের ঘুম উড়েছে কৃষকদের। পাশাপাশি বৃষ্টির জল কয়েকটি বাড়িতে প্রবেশ করাতে আতঙ্কিত পরিবারের সদস্যরা। সাধারণ মানুষ যাতে কোনওরকম সমস্যার সম্মুখীন না হতে না হয় সে বিষয়ে নজর রেখেছে স্থানীয় প্রশাসন।

এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি চলছেই। ধসের জেরে কালিম্পঙে ফের অবরুদ্ধ জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নতুন করে ধস নেমেছে কালিম্পঙে। তার জেরে উনতিরিশ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ। কালিম্পং-শিলিগুড়ি রুটে ব্যাহত হচ্ছে যান চলাচল। সিকিম যাওয়ারও লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে লাভা এবং পনবু হয়ে ঘুরপথে চলছে যাতায়াত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Hooghly House Collapse: টানা বৃষ্টিতে বিপর্যয়, হুগলিতে ভেঙে পড়ল বাড়ির একাংশ

 

সেরা শিরোনাম

Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget