এক্সপ্লোর

Woman Security : বিধাননগর কমিশনারেটের ওয়েবসাইটে দেওয়া থানার সব নম্বরই Invalid! ABP আনন্দর খবরের জেরে যা ঘটল...

অভিযোগ, সূর্য ডুবলে যেন অনেকটাই নির্জন জায়গায় বদলে যায় সল্টলেক। প্রশ্ন ওঠে নারী নিরাপত্তা নিয়েও! সল্টলেক, নিউটাউন, সেক্টর ফাইভের অধিকাংশ থানার নম্বরই ভুল!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিধাননগরের একাংশ সন্ধ্যার পর জনশূন্য, নিরাপত্তাহীনতায় ভোগে।
  • গণধর্ষণের অভিযোগের পর পুলিশের হেল্পলাইন নম্বর নিয়ে প্রশ্ন ওঠে।
  • ১৫টি থানার মধ্যে ১৪টি নম্বরেই 'ইনভ্যালিড' উত্তর পাওয়া যায়।
  • পুলিশ নম্বরগুলো 'আপডেট' করার আশ্বাস দিয়েছে, পরে নতুন নম্বর দেওয়া হয়।

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : সল্টলেক, নিউটাউন, সেক্টর ফাইভ, মূল কয়েকটি জায়গা ছাড়া অনেক অংশই এক্কেবারে শুনশান, নিস্তব্ধ, প্রায় জনমানবহীন।  সন্ধে পেরোলে এসব জায়গায় হাঁটাচলা করতেই অনেক সময় ভয় করে। নিরাপত্তাহীনতা যেন পদে পদে। কলকাতার উপকণ্ঠে সদাব্যস্ত একটা শহরের একটা অংশে এই সমস্যা প্রবল। এখানে একদিকে যেমন অভিজাতদের বাস, অন্যদিকে তেমনি IT হাবের মতো কর্মক্ষেত্র। গোটা এলাকা সামলানোর জন্য আলাদা পুলিশ কমিশনারেট রয়েছে। কিন্তু অনেকেরই অভিযোগ, সূর্য ডুবলে যেন অনেকটাই নির্জন জায়গায় বদলে যায় সল্টলেক। প্রশ্ন ওঠে নারী নিরাপত্তা নিয়েও!!
  
নম্বর ইনভ্যালিড

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর, যে প্রশ্নটা আরও জোরালোভাবে মাথাচাড়া দিয়েছে। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত যে ১৫টি থানা রয়েছে, সেই সমস্ত এলাকায় কেউ সমস্যায় পড়লে এক ফোনেই কি পুলিশকে খবর দিতে পারবেন? প্রশ্নটা এই জন্য উঠছে, কারণ সোমবার সন্ধে পর্যন্ত দেখা গেছে, বিধাননগর কমিশনারেটের ওয়েবসাইটে দেওয়া ১৫টি থানার মধ্যে ১৪টি থানার নম্বরে ফোন করলেই শোনা গেছে একটাই উত্তর - Invalid।  এবিপি আনন্দ যখন ফোন নম্বরগুলি যাচাই করতে শুরু করে, তখনও দেখা যায় একই অবস্থা।  নারায়ণপুর থানার নম্বরে ফোন করলে, অন্য কেউ ফোন ধরে জানান - রং নাম্বার।

কী জানাচ্ছেন বিধাননগরের ডেপুটি কমিশনার ? 

বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন, বিধাননগরের ডেপুটি কমিশনার অনীশ সরকার। তিনি বলছেন, ' আমরা চেক করেছি, অনেক সময় ল্যান্ডলাইন খারাপ হয়, সেটা ঠিক করা হয়। কিন্তু এখন যে নম্বরগুলো ব্যবহার করা হয়, সেটা দিয়ে দেব। থানার আইসি বা ডিউটি অফিসারের কাছে থাকে, সেটা স্টেবল কন্ডিশনে আছে।' তিনি আরও জানান, কিছু কিছু থানায় সেপারেট উইমেন হেল্প লাইন নম্বর আছে, যেমন সেক্টর ফাইভ থানাতেই আছে। সেখানে রেগুলার বেসিসে কল পাই। আমরা দেখে নিচ্ছি আপডেট করে নেব।
 
কিন্তু, সাধারণ মানুষের ক'জনের কাছে থানার কর্তাদের নম্বর থাকে? ক'জন আর বিপদে পড়লে সোশাল মিডিয়া ঘেঁটে থানার ফোন নম্বর জোগাড় করার অবস্থায় থাকেন । বিধাননগরের পুলিশ কর্তার প্রতিক্রিয়ার পর এই প্রশ্নগুলোও উঠছে। তবে এবিপি আনন্দের খবরের জেরে, নড়েচড়ে বসল পুলিশ। সোমবার সন্ধে ৭টার পর দেখা যায়, বিধাননগর পুলিশ কমিশনারেটের ওয়েবসাইটে ১৫টি থানার নতুন ফোন নম্বর দেওয়া হয়েছে।                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget