এক্সপ্লোর

Toto Guideline : টোটোচালকদের জন্য পুলিশের বড় নির্দেশিকা, এই নিয়ম মানলে তবেই চালানো যাবে গাড়ি

রেজিস্ট্রেশন না থাকায়, ব্যাঙের ছাতার মতো বেড়েছে টোটোর সংখ্যা। তার জেরে অপরাধ সংঘটিত হলে, তদন্তে সমস্যা হচ্ছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় যখন পুলিশের জালে ধরা পড়েছেন টোটো চালক, তখন জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরেক টোটো চালককে। দুটি ঘটনাতেই টার্গেট স্কুল ছাত্রীরা। দু’জনেই অষ্টম শ্রেণির পড়ুয়া। পাশাপাশি প্রশ্ন উঠছে, টোটোর মতো গণপরিবহণের অন্য়তম এই লাইফলাইনের সুরক্ষা নিয়েই যদি বারবার প্রশ্ন উঠে যায়, তাহলে সাধারণ মানুষ যায় কোথায়! কীভাবে টোটো চালক কিশোরীকে বাড়ি পৌঁছে দেবে বলে অন্ধকার জায়গায় নিয়ে নিয়ে ঘৃণ্য কাজটি করে, তার গা শিউরে বর্ণনা দিয়েছে টোটোচালকের স্ত্রী নিজে। আর সেখান থেকেই পরিষ্কার এই টোটোচালকদের সম্পর্কে বিস্তারিত তথ্য যেহেতু কোথাও নথিবদ্ধ থাকে না, তাই তারা অপরাধ ঘটাচ্ছেও অবাধে। এই পরিস্থিতিতে টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট। 

টোটো চালকের গ্রেফতারির পর টনক নড়ল পুলিশের

নিউটাউনে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ-খুনে টোটো চালকের গ্রেফতারির পর টনক নড়ল পুলিশের। টোটো চালকদের জন্য জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে,                         

  • রাস্তায় টোটো নামানোর আগে চালকদের নাম, ঠিকানা-সহ তথ্যপঞ্জি জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায়।
  • পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশের ছাড়পত্র অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মিললে তবেই চালানো যাবে টোটো।

    রেজিস্ট্রেশন না থাকায়, ব্যাঙের ছাতার মতো বেড়েছে টোটোর সংখ্যা। তার জেরে অপরাধ সংঘটিত হলে, তদন্তে সমস্যা হচ্ছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। সেই কারণেই এবার টোটো চালকদের জন্য পুলিশি কড়াকড়ি।  

    বাচ্চাকে স্কুলে পাঠানো থেকে রাতে বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরা, অনেক সময়ই টোটোই ভরসা। ছোট স্কুল পড়ুয়া থেকে বাড়ির বয়স্ক মানুষদেরও ভরসা টোটো। এভাবে যদি টোটো চালকদের নাম ঘৃণ্য অপরাধের অভিযোগের খাতায় উঠে আসে, তাহলে সাধারণ মানুষ ভরসা করবে কাদের। ক্রমশই বাড়ছে ভয়। সল্টলেক সেক্টর ফাইভ ও নিউটাউনে অনেক রাস্তাই সন্ধের পর শুনশান হয়ে যায়। সেই রাস্তাগুলিতে টোটোয় যাতায়াত করতে হয় মহিলাদের। এই পরিস্থিতিতে বিধাননগর কমিশনারেটের সিদ্ধান্ত সমস্যা কিছুটা বাগে আনতে পারে কি না , সেটাই দেখার। 
    শুধু বিধাননগর নয়, শহর, শহরতলি, গ্রামের বিভিন্ন জায়গায় টোটোই ভরসা। সেখানেও কী একই নিয়ম লাগু করা হবে ? অপেক্ষায় মানুষ।              

সেরা শিরোনাম

Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ? দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, দশমীতে বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ? দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, দশমীতে বড় আপডেট IMD-র
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
News Live: সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জামিন দিলেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জামিন দিলেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
Kunal On CM Suevndu Adhikari:
"ফ্লোর টেস্ট হলেই ২৭৫", চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর, পাল্টা কুণাল, "বালিশ শিবির" বলে তুলোধনা

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget