এক্সপ্লোর

Bihar Election Result 2025 : 'এবার বাংলার পালা..', বিহার ভোটের ফল বেরোতেই গর্জে উঠলেন শুভেন্দু

Bihar Election Result 2025 Suvendu On WB Poll: বিহারে নীতীশ সাইক্লোনে উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট, কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

কলকাতা: বিহারে নীতীশ সাইক্লোনে উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস NDA-র। ঠিক এমনই এক আবহে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। 

আরও পড়ুন, SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস NDA-র, বিপুল জয়ের পর সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

'এবার বাংলার পালা..'  

বিহারে জয়ের পরেই বাংলায় বিজেপির উচ্ছ্বাস, বিধানসভার সামনে মিষ্টি বিলি শুভেন্দুদের। এদিন শুভেন্দু বলেন, 'বিহারের জয় আমাদের, এবার বাংলার পালা, বাংলায় হবে জয় আমাদের। তাই একদম চিন্তা করবেন না। বিহারেও SIR এর পরে ভোট হয়েছে। এখানেও (বাংলায়) শুদ্ধ-পবিত্র-ভোটার তালিকায় ভোট হবে। এবং এখানে অপশাসন -কুশাসন, নারী নির্যাতন, চাকরি চুরি, হিন্দুদের উপরে আক্রমণকারীদের আমরা হারাবো। পরিষ্কার করব পশ্চিমবাংলায়। ২০২১-এ নন্দীগ্রাম যা করেছে, ২০২৬-এ গোটা বাংলা তাই করবে।' 

 খড়কুটোর মতো উড়ে গেল তেজস্বী যাদব-রাহুল গান্ধী ও বামেদের মহাজোট!

বিহারে নীতীশ-বিজেপির জোটের সামনে খড়কুটোর মতো উড়ে গেল তেজস্বী যাদব-রাহুল গান্ধী ও বামেদের মহাজোট!ফল বেরোনোর পর কার্যত অস্তিত্বহীন হয়ে পড়ল মহাজোট। 'ডবল সেঞ্চুরি' হাঁকাল নীতীশ-বিজেপির জোট। উল্টোদিকে হাফ সেঞ্চুরিরও ধারেকাছে পৌঁছতে পারলেন না তেজস্বী-রাহুল! লজ্জার হার হল তাঁদের। ফের প্রশ্ন উঠে গেল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে। আর এরইসঙ্গে বিহারের কিংবদন্তী নেতা হয়ে গেলেন নীতীশ কুমার। ফের একবার মোদি ম্য়াজিকে কর্পূরের মতো উড়ে গেল বিরোধীরা। এক JDU সমর্থক বলেন, যতক্ষণ বিহারে নীতীশ কুমার আছে, মুখ্য়মন্ত্রী পদের ভ্য়াকেন্সি নেই।

আরও একবার ভারতীয় রাজনীতির মেগাস্টার,মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন নরেন্দ্র মোদি
 
মগধের মহাযুদ্ধে ৭৪ বছরের নীতীশ কুমার সুপারম্য়ান হয়ে উঠলেন!মগধ সম্রাটের মুকুট ফের তাঁর মাথায়। আরও একবার ভারতীয় রাজনীতির মেগাস্টার....মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন নরেন্দ্র মোদি।দুরন্ত রেজাল্ট করে সুপারস্টারে পরিণত হলেন চিরাগ পাসোয়ান।কার্যত ফাটা পোস্টার নিকলা হিরোর মতো বিহারের রাজনীতিতে উদয় হল তাঁর।আর বিহারের বাম্পার জয়ের পর এবার বিজেপির নজরে বাংলা!বিজেপি নেতা  প্রেম কুমার বলেন, বিহার তো ঝাঁকি হ্য়ায়,  আগে বাঙ্গাল বাকি হ্য়ায়'। এরপর বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ। শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়লেন! পাল্টা জবাব দিল তৃণমূল। বিজেপি নেতা  অর্জুন সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে পারবে না। মুখ্য়মন্ত্রীত্বের স্বপ্ন দেখা তেজস্বী যাদব ফ্লপ হিরোতে পরিণত হলেন। আর এবারের ভোটের ফলাফল একদা বিহার অধিপতি লালুপ্রসাদ যাদবের রাজনৈতিক নির্বাসন নিশ্চিত করে দিল।

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget