এক্সপ্লোর

Kolkata: সিভিক ভলান্টিয়ারকে ঘুষি, গালে কামড়, কসবা থেকে গ্রেফতার বাইক চালক

Kolkata News: পুলিশ সূত্রে দাবি, এক বাইক চালক দৃশ্যতই মত্ত অবস্থায় এক মহিলাকে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ বাইক থামালে বচসা বেঁধে যায়।

আবির দত্ত, কলকাতা: রাতের শহরে মত্ত বাইক চালকের (Biker) হাতে আক্রান্ত দু’জন সিভিক ভলান্টিয়ার (civic volunteer)। ওই চালকের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। তাঁর বিরুদ্ধে, এক সিভিক ভলান্টিয়ারের মুখে ঘুষি মারা আর এক সিভিক ভলান্টিয়ারের গালে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

মত্ত বাইক চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মত্ত বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ, এক সিভিক ভলান্টিয়ারের মুখে ঘুষি মারেন ওই বাইক চালক। আর এক সিভিক ভলান্টিয়ারের গালে কামড়ে দেন। ওই বাইক চালককে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ (Kasba Police Station)। গতকাল রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে কসবা থানা এলাকার নস্করহাটে।

পুলিশ সূত্রে দাবি, এক বাইক চালক দৃশ্যতই মত্ত অবস্থায় এক মহিলাকে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ বাইক থামালে বচসা বেঁধে যায়। তখন পুলিশ কর্মীরা ওই মহিলাকে বাড়িতে পৌঁছে দেন। বাইক চালককে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা হলে ফের ঝামেলা শুরু হয়। অভিযোগ, তখনই দু’জন সিভিক ভলান্টিয়ারের ওপর হামলা করেন অভিযুক্ত বাইক চালক।

আরও পড়ুন: Bankura : নিজের ফার্মাসিস্ট-শংসাপত্র জাল করে বিভিন্ন জেলায় ওষুধের দোকানে ভাড়া, পুলিশের জালে অভিযুক্ত

রাতের শহরে আরও অভিযোগ

বৃহস্পতিবার রাত একটা। যাদবপুর থানার সামনে চলছিল পুলিশের নাকা তল্লাশি। অভিযোগ, সেইসময় ইএম বাইপাসের দিক থেকে বেপরোয়া গতিতে একটি বাইক আসছিল। এক চালক ও দুই আরোহী, তিনজনের মাথায় কোনও হেলমেট ছিল না। এই অবস্থায় কর্তব্যরত ট্রাফিক্স কনস্টেবল বাইকটি থামাতে যান। অভিযোগ তখনই 
বাইকের গতি বাড়িয়ে এই কনস্টেবলকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন আরোহী। 

রাতের শহরে ফের বেপরোয়া বাইকের দৌরাত্ম্য! তাতে রাশ টানতে গিয়ে কলকাতার দু’জায়গায় আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। দুটি ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন: Birbhum : মেয়ে ও জামাইয়ের জন্য মাংস নিয়ে আসতে বলেছিলেন, স্ত্রীকে কোদালের কোপ মেরে খুনের অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget