এক্সপ্লোর

Biman Bose: "দেশের স্বার্থেই আরও ৩০-৪০ বছর ক্ষমতায় থাকতে হবে", অমিতের হুঁশিয়ারিকে ফ্যাসিবাদী শক্তির পদধ্বনি বললেন বিমান

Biman Bose Update: নির্বাচনী রাজনীতির মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হওয়া যেখানে রেওয়াজ, শাহ এমন মন্তব্য করেন কী ভাবে, প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনের আগে উত্তর-পূর্বে বিশেষ মনোযোগের কথা জানিয়েছেন অমিত শাহ (Amit Shah)। তার জন্য আরও কয়েক বছর নয়, আরও কয়েক দশক কেন্দ্রে ক্ষমতা ধরে রাখার বার্তা দিয়েছেন তিনি। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গণতান্ত্রিক দেশে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এই ধরনের ভবিষ্যদ্বাণী করা ধৃষ্টতার সমান বলে মনে করছেন বিরোধীরা।

শাহের মন্তব্যে বিতর্ক তুঙ্গে 

হায়দরাবাদে বিজেপি-র (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকে রবিবার অংশ নেন শাহ। সেখানেই তিনি এমন মন্তব্য করেন। বিরোধীদের উদ্দেশে কার্যত হুঙ্কারের সুরে জানান, “পরিবারতন্ত্র, জাতপাত এবং তুষ্টিকরণের রাজনীতি সবচেয়ে বড় অভিশাপ। বছরের পর বছর তার জেরে ভুগতে হয়েছে গোটা দেশকে। পশ্চিমবঙ্গ এবং তেলঙ্গানা এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে মুক্তি পাবে। বাংলা, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশায় বিজেপি-র সরকার প্রতিষ্ঠিত হবে।” "দেশের স্বার্থে আরও ৩০-৪০ বছর ক্ষমতায় থাকতে হবে বিজেপি-কে, তবেই ভারত বিশ্বগুরু হয়ে উঠবে", এমন মন্তব্য করেন শাহ।

আরও পড়ুন: Amit Shah: 'পরিবারতন্ত্র নির্মূল করে ছাড়ব', শাহের মুখে বাংলাও, শুভেন্দু-সিন্ধিয়ার কথা মনে করালেন বিরোধীরা

নির্বাচনী রাজনীতির মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হওয়া যেখানে রেওয়াজ, শাহ এমন মন্তব্য করেন কী ভাবে, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। তিনি বলেন, "ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি থেকেই এই ধরনের কথা বলার মতো সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই ধরনের কথা বলার যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করছে, তাতে যে আগামী দিনে ফ্যাসিবাদী শক্তির পদধ্বনি শোনা যাবে, তা পরিষ্কার বলে দিচ্ছি আমরা। আগাম এমন কথা কেউ বলতে পারে না। আমেরিকায় আগামী ২০ বছরে কী হবে, তা কি কেউ বলতে পারে!" 

জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে বিরোধীদের নিশানা শাহের

পরিবারতন্ত্র নিয়েও এ দিন কংগ্রেস, তৃণমূল এভং অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের আক্রমণ করেন শাহ। তিনি বলেন, "কংগ্রেস রাজনীতিকে জমিদারি বলে মনে করে। কংগ্রেসের অন্দরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের সদস্যরাই লড়ছেন। ভয়ে সভাপতি নির্বাচন করছে না কংগ্রেস। পশ্চিমবঙ্গ এবং তেলঙ্গানা পরিবারবাদের রাজনীতি থেকে মুক্তি পাবে। বাংলা, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশায় বিজেপি-র সরকার প্রতিষ্ঠিত হবে।” যদিও শাহকে পাল্টা শুভেন্দু অধিকারী এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধীরা।

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget