এক্সপ্লোর

Birbhum News: বেপরোয়া গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, গ্রামবাসী ও পুলিশের ধস্তাধস্তিতে ধুন্ধুমার

এর পর মল্লারপুর-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে রামপুরহাটের এসডিপিও-র নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বেপরোয়া গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে বীরভূমের (Birbhum) মল্লারপুরে ধুন্ধুমার। গাড়ি ভাঙচুর করে উল্টে দেয় উত্তেজিত জনতা। দেহ উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করেন গ্রামবাসীরা।

এর পর মল্লারপুর (Mallarpur)-সাঁইথিয়া (Saithiya) রাজ্য সড়ক অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে রামপুরহাটের (Rampurhat) এসডিপিও-র নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। সকাল সাড়ে ৯টা নাগাদ মল্লারপুরের (Mollar[ur) গদাধরপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বছর পঞ্চান্নর নীলকুমার বাগদীর। ঘাতক গাড়ির চালককে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ।

পুলিশের সামনে বাঁশ উঁচিয়ে ক্ষোভ, রীতিমতো ঘিরে ধরে আছেন গ্রামবাসীরা। রাস্তা অবরোধ,বেপরোয়া গাড়ির ধাক্কায় এক সাইকোল আরোহীর মৃত্য়ু ঘিরে বীরভূমের মল্লারপুরে ধুন্ধুমার!

গা়ড়ি ভাঙচুর করে উল্টে দেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে, তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে, কলকাতার দিকে এই নীল গাড়িটিতে করে আসছিলেন, চালক সহ ৩ জন। সাড়ে ৯টা নাগাদ মল্লারপুরের গদাধরপুর বাজারের কাছে আচমকা এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে গাড়িটি। 

ঘটনাস্থলেই মৃত্য়ু হয় স্থানীয় বাসিন্দা, নীলকুমার বাগদির। (৫৫) এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। আর্থিক সাহায্য়ের দাবিতে, মৃতদেহ নিয়ে মল্লারপুর-সাঁইথিয়া রাজ্য় অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। উল্টে দেওয়া হয় ঘাতক গাড়ি। দেহ উদ্ধার করতে গেলে, পুলিশকে ঘিরে ধরে গ্রামবাসীরা। রীতিমতো বাঁশ উঁচিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় ক্ষুব্ধ গ্রামবাসীদের। 

মল্লারপুরের এক বাসিন্দা পথিক সাহা বলেন, ফয়সালা না হলে ডেডবডি তুলবে না। দুর্ঘটনায় মৃতের ছেলে গোবিন্দ বাগদির কথায়, আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। ফোন করল এলাম। কোনও ফয়সালাই তো হল না। পরিস্থিতি সামাল দিতে রামপুরহাটের এসডিপিও-র নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।                                 

মল্লারপুর থানা সূত্রে খবর, ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ আরোহীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।                                                  

আরও পড়ুন: South 24 parganas News: ই-‌টেন্ডার না পাওয়ায় পঞ্চায়েতে কর্মরত কর্মীকে বেধড়ক মার, 'রাজ্যজুড়ে প্রতিবাদের' ডাক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget