এক্সপ্লোর

Birbhum News: নানুরে 'পুলিশ' পরিচয়ে অনুব্রত ঘনিষ্ঠকে তুলে নিয়ে গিয়ে 'বেধড়ক মার' !

Birbhum Anubrata Kajol TMC Inner Clash: পাল্টা কঙ্কালিতলায় কাজল ঘনিষ্ঠের বাড়িতে 'বোমাবাজি' !

বীরভূম: এলাকার দখল নিয়ে বীরভূমে ফের অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর সংঘাত! নানুরে 'পুলিশ' পরিচয়ে অনুব্রত ঘনিষ্ঠকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার। পাল্টা কঙ্কালিতলায় কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে বোমা! নানুরে তৃণমূলকর্মীকে মার, অনুব্রত ঘনিষ্ঠ বলেই হামলার অভিযোগ। পাল্টা কঙ্কালিতলায় কাজল ঘনিষ্ঠের বাড়িতে বোমাবাজির অভিযোগ। 

তবে গোষ্ঠীর সংঘাত এই প্রথমবার নয়, এর আগেও বহু উঠেছে অতীতে। গত বছর নানুর থানার আতকুলা গ্রামে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠেছিল জেলা সভাধিপতি কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ ছিল, কাজলের অনুগামীরা গ্রামে ফেরা থুপসরা পঞ্চায়েত তৃণমূল  সদস্য বাবলু শেখকে এবং তার পরিবারের লোকজনকে মারধর করেছিল। এই ঘটনায় বাবলুর ছেলে শেখ আলতাভ আহত হয়েছিল। বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছিল পঞ্চায়েত সদস্যদের পরিবার ।

এখানেই শেষ নয়,  বীরভূমের মাটি বারবার উত্তপ্ত হয়েছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে।  অনুব্রত মণ্ডলের অনুগামী নানুরের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছিল জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। যদিও, নানুরের তৃণমূলের ব্লক সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছিলেন। ফের প্রকাশ্য়ে চলেছিল সভাপতি অনুব্রত বনাম সভাধিপতি কাজল গোষ্ঠীর লড়াই। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠেছিল জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে।

গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেসময় একাধিক বার তাঁকে 'বাঘ' বলে উল্লেখ করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।  যদিও তিহাড় জেল থেকে ফেরার পর পরিস্থিতি পুরোটাই অন্য ছিল। সেটা বুঝতে পেরেই কি ঝটপট সভা করেছিলেন অনুব্রত ? সেই প্রথম সভাতেই সবাইকে স্পষ্ট একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

অনুব্রতর কথায়,' কোনও হানাহানি করবেন না। কোনও ঝগড়া ঝাঁটি করবেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলুন। পাশে ডেকে নিন। কাছে টেনে নিন। তাতেই ভাল হবে। দলটা আরও বৃদ্ধি পাবে।' তবে সেবার অনুব্রতর সেই কর্মসূচিতে দেখা যায়নি বীরভূমের সভাধিপতি তৃণমূল নেতা কাজল শেখকে। আরও  লক্ষ্য করলে দেখা যায়, একইভাবে কাজলের বিজয়ার কর্মসূচিতে দেখা যায়নি অনুব্রতকেও। এখানেই শেষ নয়,  উল্লেখ্য ওই কর্মসূচির কোনও ব্যানারে অনুব্রতর ছবির দেখা মেলেনি।  

আরও পড়ুন, মলদ্বারে ব্লোয়ার লাগিয়ে হাওয়া ! ফুলল পেট, পাকিয়ে গেল নাড়ি-ভুঁড়ি, সহকর্মীর 'মজা'য় মৃত্যু জুটমিল শ্রমিকের

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget