এক্সপ্লোর

Suvendu Adhikari: বীরভূমে ‘কেষ্টবাবু’কে খুঁজলেন শুভেন্দু, বললেন, পঞ্চায়েতে ‘নো ভোট টু মমতা’

Panchayat Elections 2023: রবিবার বীরভূমের মুরারইয়ে জনসভা করেন শুভেন্দু। সেখান থেকেই একনাগাড়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যান।

মুরারই: গরুপাচার মামলায় গ্রেফতা হয়ে দিল্লির তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর অনুপস্থিতিতে বীরভূমে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakri)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে বীরভূম থেকে তৃণমূল (TMC) হটানোর ডাক তুললেন তিনি। একই সঙ্গে জেলবন্দি অনুব্রতকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু। 'বীরভূমের বীর কোথায়', প্রশ্ন তুলেছেন।

একনাগাড়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গেলেন শুভেন্দু

রবিবার বীরভূমের মুরারইয়ে জনসভা করেন শুভেন্দু (BJP)। সেখান থেকেই একনাগাড়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যান। সরাসরি অনুব্রতকে নিশানা করে বলেন, "কোথায় কেষ্ট মণ্ডল? বীরভূমের বীর কোথায়? কেষ্টবাবু কোথায় এখন? চড়াম চড়াম ঢাকের আওয়াজ, নকুলদানা, উন্নয়ন দাঁড়িয়ে আছে, মনোনয়ন জমা দিতে দেব না, গুড় বাতাসা খাওয়াব বলা কেষ্ট মণ্ডল কোথায়? কেষ্টর নিচে যাঁরা কাজ করতেন, সেই বিনয় ঘোষ, ভগৎভাই, আসগর আলি, আর এক আলি, এই চারটে বড় চোর এখানকার। আরও আছে কি?"

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এ দিন শুভেন্দু বলেন, "তিন গুণ করে টাকা তুলছে। অত্যাচার চলছে গরিবের উপর। অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আপনারা সবাই মিলে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নামের জঞ্জালটিকে বহিষ্কার করুন। বীরভূমের সাংগঠনিক জেলায় গত একবছর এই নিয়ে ১৩ বার এলাম। কথা দিচ্ছি, ২০১৮ সালে যে ভাে ভোট লুঠ করা হয়েছিল, এ বার তা হতে দেব না আমরা।"

আরও পড়ুন: Kurmi Movement : ৫ দিনের ভোগান্তি শেষ, পুরুলিয়ায় অবরোধ প্রত্যাহার কুড়মিদের ! এরপর কী ?

শুভেন্দুর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছিল তৃণমূল। নইলে বিজেপি ক্ষমতায় আসতে পারত বলেও এ দিন দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, "সংখ্যালঘুদের পরিষ্কার বলব, ২০২১ সালে আপনাদের ভুল বোঝানো হয়েছিল। নইলে এখানে বিজেপি আসত। সংখ্যালঘুদের বলা হয়েছিল, বিজেপি এলে NRC হবে। তাড়িয়ে দেওয়া হবে বাংলা থেকে। আপনারা বলুন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কত জন সংখ্যালঘুকে তাড়িয়েছেন? ২৭ বছর গুজরাতে রয়েছে বিজেপি। অসমে আমাদের সরকার রয়েছে। কত জন সংখ্যালঘুকে তাড়ানো হয়েছে?"

বিধানসভা নির্বাচনের তুলনায়, পঞ্চায়েত নির্বাচনের আগে সংখ্যালঘুদের প্রতি বিজেপি-র সুর নরম হয়েছে বলে ইদানীং কালে শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। এ দিন শুভেন্দুর গলাতেও সেই সুর ধরা পড়ে। তিনি বলেন, "এই দেশের মাটিতে জন্মেছেন যাঁরা, এই মাটিকে নিজের ভাবেন যাঁরা, এখানেই যাঁদের সব, তাঁদের সঙ্গে কোনও বিরোধ ছিল না আমাদের, আজও নেই।"

সংখ্যালঘুদের উদ্দেশে শুভেন্দু আরও বলেন, "সংখ্যালঘু বন্ধুরা, আমি সংখ্যালঘু বলছি না. সবাইকে বলছি। মাথাপিছু পাঁচ কেজি করে চাল আর গম নিয়ে আসছেন। আমার পরিবারে আট জন সদস্য রয়েছেন। মাসে ৪০ কেজি করে গম বা আটা নিয়ে বাড়ি আসেন। কে দিয়েছে এটা। এটা পিসিমণি নয়, ভারতের প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা কখনও বলি না মোদিজি দিয়েছেন বা বিজেপি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্টিকার লাগান।"

করোনা কালের উল্লেখ টেনে শুভেন্দু বলেন, "কোভিডের টিকা বিনা পয়সায় পেয়েছেন আপনারা। আজ আপনার-আমার মুখে মাস্ক নেই। চিনে চলে যান হাসপাতাল ভর্তি। আমেরিকা এখনও টিকাকরণ সম্পূর্ণ করতে পারেননি। আপনি বলুন, টিকা দেওয়ার সময় আমরা হিন্দু-মুসলিম দেখে বেছে করেছি আমরা? রেশন নেওয়ার সময় শুধু হিন্দুরা আনেন না আপনারা পান না কি? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আনিস খান দিয়েছেন। তিন তলা ছাদ থেকে ফেলে মেরে দিয়েছে পুলিশ। বগটুইয়ে পুড়িয়ে মেরেছে।"

সংখ্যালঘুদের কাছেও আবেদনল জানালেন শুভেন্দু

শুভেন্দু এ দিনও 'নো ভোট টু মমতা' স্লোগান তোলেন। বলেন, "আবাস যোজনার টাকাও লুঠ হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বাংলার মানুষ। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়েছে রাজ্য। শৌচালয়ের টাকাও চুরি করেছে তৃণমূল। বগটুইয়ে এতগুলো মানুষকে পুড়িয়ে মারল। আশিস বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ঢুকে দেননি মৃতদের পরিবার। পঞ্চায়েত ভোটে বুথ রক্ষা করতে হবে। হারাতে হবে তৃণমূলকে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget