এক্সপ্লোর

Birbhum News: ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপি নেতাকে তলব সিবিআইয়ের

Birbhum Update: বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এরশাদ আলম, বীরভূম: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এবার তলব বিজেপি (BJP) নেতাকে। বীরভূমের (Birbhum) বিজেপি নেতা কালোসোনা মন্ডলকে তলব করেছে সিবিআই। সোমবার সকালে, কালোসোনা মণ্ডলকে দুর্গাপুরের অস্থায়ী সিবিআই ক্যাম্পে হাজির হতে বলা হয়েছে। বিজেপি নেতাদের দাবি দলীয় কর্মীদের বাঁচাতে তিনি কয়েকজন তৃণমূল নেতাকে ফোন করেন।

বিজেপি নেতাকে তলব:
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এই প্রথম বীরভূমের কোনও বিজেপি (BJP) নেতাকে তলব করল সিবিআই। বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতের নির্দেশে রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তদন্ত করছে সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আর কাদের জিজ্ঞাসাবাদ:
অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিউড়ির (Suri) তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়, শাসক দলের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়েছেন বীরভূম জেলার একাধিক ব্যবসায়ী, এমনকী তারাপীঠ মন্দিরের সেবায়েতও। 

সূত্রের খবর, গত বিধানসভা ভোটের ফল ঘোষণার পর, অনুব্রত মণ্ডলের সঙ্গে ওই ব্যক্তিদের ফোনে কী কথা হয়, তা জানতে চান তদন্তকারীরা। এই প্রেক্ষাপটে বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে সিবিআই তলব ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডল বলেন, 'বহু টিএমসি নেতার সঙ্গে হয়তো কথা হয়ে থাকতে পারে, সেদিন যা অবস্থা ছিল কর্মীদের বাঁচাতে গিয়ে কথা হয়েছে। অনুব্রতদার সঙ্গে কথা হয়েছে কিনা মনে নেই। তৃণমূল নেতাদের ফোন করে বলি এটা কী হচ্ছে।'

কী বলেছে তৃণমূল:
বীরভূমের তৃণমূল (TMC) সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, 'আমরা আশ্চর্য হচ্ছি, বিগত ভোটের পর থেকে কালোসোনার সঙ্গে তাঁর পার্টির দ্বন্দ্ব রয়েছে। অদ্ভুত লাগছে সিবিআই হয়তো মনে করেছে তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ আছে।'

বিজেপির দাবি:
বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'যদি ফোনে ওঁর সঙ্গে কথা বলেন, কে ফোন করতে বলেছিল, তার উত্তর কালোসোনা মণ্ডল দেবেন। যে কোনও রাজনৈতিক দল এর সঙ্গে থাকলে শাস্তি হওয়া উচিত।'

গত বছর ২ মে, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন বীরভূমের ইলামবাজারে, বিজেপি কর্মী গৌরব সরকার খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই মামলায় সোমবার তলব করা হয়েছে বিজেপি নেতা কালোসোনা মণ্ডলকে। এদিন দুর্গাপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন বীরভূমের খয়রাশোলের তৃণমূলের ব্লক সভাপতি, নদিয়ার বেশ কিছু তৃণমূল নেতা, কর্মী।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিতর্ক, গ্রেফতার বিজেপি নেতা

সেরা শিরোনাম

West Bengal News Live : পরিবর্তনের জমানায় স্কুলে পাঠ্যে দেদার পরিমার্জন
পরিবর্তনের জমানায় স্কুলে পাঠ্যে দেদার পরিমার্জন
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget