এক্সপ্লোর

Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় দুবরাজপুর থেকে ৫ জনকে গ্রেফতার সিবিআইয়ের

Birbhum News : গত বিধানসভা ভোটে ফল ঘোষণার পর বিজেপি কর্মী জয় বাগদীর বাড়ি ভাঙচুর ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

বীরভূম : ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) দুবরাজপুর থেকে ৫ জনকে গ্রেফতার করল সিবিআই (CBI)। বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) ফল ঘোষণার পর দুবরাজপুর থানার যাত্রা গ্রামে বিজেপি কর্মী জয় বাগদীর বাড়ি ভাঙচুর ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনায় দুররাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পরে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। সেই ঘটনাতেই জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করল সিবিআই। শুক্রবার ধৃতদের ২ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় সিউড়ি আদালত। 

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হিংসা চালানো হয় বলে দাবি করে গেরুয়া শিবির। মারধর, খুন, মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করে তারা। এমনকি ভয়ে বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া বলেও দাবি করে। এর পর মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সিবিআই-এর হাতে গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখার দায়িত্ব তুলে দেয় আদালত। 

ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমে তল্লাশি সিবিআই-এর

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। দীর্ঘ দিন ধরে তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মাঝে মধ্যেই তাঁদের বিভিন্ন দল বীরভূম জুড়ে তল্লাশি অভিযান চালায়। গত অগাস্ট মাসের শেষদিকে কঙ্কালীতলা-সহ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষ জনকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর পর তিন জনকে আটক করাও হয়। তলব করা হয় আরও তিন জনকে। 

শান্তিনিকেতনের অস্থায়ী শিবিরে আটক করা তিন জনকে নিয়ে পৌঁছয় সিবিআই। তাঁরা সরাসরি হিংসায় যুক্ত ছিলেন বলে অভিযোগ ছিল। এর পর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব। তার পর বিকেলের দিকে গ্রেফতার করা হয় ওই তিন জনকে। ধৃতদের পঞ্চানন খাঁ, বাদল শর্মা এবং তীর্থনাথ হাজরা হিসেবে শনাক্ত করা গিয়েছে। গ্রেফতারির পর বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁদের। এ ছাড়াও আরও জনকে ডেকে পাঠানো হয়েছে। 

সিবিআই-এর ভূমিকায় অসন্তুষ্ট সুকান্ত মজুমদার

ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমে টানা সিবিআই তল্লাশি চালালেও, তাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য়, "ভোট পরবর্তী সন্ত্রাস-মামলায় সিবিআই-এর আরও দ্রুত তদন্ত করা উচিত ছিল। সিবিআই দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হত।" তার আগে সিবিআই-এর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও।

আরও পড়ুন- ভোট-পরবর্তী হিংসা মামলায় বিধাননগর পুরসভার মেয়র পারিষদকে CBI জিজ্ঞাসাবাদ

সেরা শিরোনাম

West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget