এক্সপ্লোর

ভোট-পরবর্তী হিংসা মামলায় বিধাননগর পুরসভার মেয়র পারিষদকে CBI জিজ্ঞাসাবাদ

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ভোট-পরবর্তী হিংসা মামলায় কেষ্টপুরের বিজেপি কর্মীর মৃত্যু নিয়েও তদন্ত শুরু করে সিবিআই।

প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউ, বিধাননগর: ভোট-পরবর্তী হিংসা মামলায় এবার বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty) সিবিআইয়ের তলব। সে তলবে ডাক দিয়ে হাজিরা দেওয়ার পর মঙ্গলবার, তাঁকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ২০২১-বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিন, ৩ মে কেষ্টপুরের বাসিন্দা বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ভোট-পরবর্তী হিংসা মামলায় কেষ্টপুরের বিজেপি কর্মীর মৃত্যু নিয়েও তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলার প্রেক্ষিতেই বিধাননগর পুরসভার মেয়র পারিষদ ও রাজারহাট-গোপালপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করে সিবিআই। যে ডাকে তিনি সাড়া দেন।

ঠিক কী হয়েছিল

২০২১’এর বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিন ৩ মে থেকে নিখোঁজ ছিলেন রাজারহাট-গোপালপুর বিধানসভার অন্তর্গত দমদম পার্কের হরিচাঁদ পল্লির বাসিন্দা বিজেপি কর্মী প্রসেনজিত্‍ দাস। এরপর ২৩ মে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, তৃণমূলের কর্মীরা মারধর করে তাঁকে ঝুলিয়ে দিয়েছে। অভিযোগের তির ছিল তত্‍কালীন স্থানীয় তৃণমূল ওয়ার্ড কোঅর্ডিনেটরের অনুগামীদের বিরুদ্ধে। আদালতের নির্দেশে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ভোট-পরবর্তী হিংসা মামলায়, কেষ্টপুরের বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তও করেছে CBI। একাধিকবার মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা। করা হয় ঘটনার পুনর্নির্মাণ। 

তদন্তে দেবরাজের নাম

সূত্রের দাবি, তদন্তে উঠে আসে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ ও রাজারহাট-গোপালপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর নাম। সেই সূত্রেই এদিন দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ান খতিয়ে দেখার পর, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে CBI সূত্রে দাবি।

ক্রগামত ধরপাকড়

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। দীর্ঘ দিন ধরে তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গত অগাস্ট মাসের শেষে আচমকাই তাঁদের একটি দল বীরভূম জুড়ে তল্লাশি অভিযান শুরু করে। কঙ্কালীতলা-সহ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষ জনকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর তিন জনকে আটক করা হয়েছিল। তলব করা হয়েছিল আরও তিন জনকে। 

আরও পড়ুন- প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ, আন্দোলনকারীদের দাবি অন্যায্য, বলল পর্ষদ

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget