এক্সপ্লোর

Anubrata Mondal: নানুরের দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রত মন্ডলের ছবি, নেপথ্যে কে?

Birbhum: সাদা রঙে ঢেকে ফেলা হয়েছে অনুব্রত মণ্ডলের ছবি! দেওয়ালজুড়ে তৃণমূল নেত্রী ও দলের নামে স্লোগানের পাশাপাশি লেখা ছিল, অনুব্রত মণ্ডল কেষ্টদা জিন্দাবাদ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: নানুরের (Nanur) হোসেনপুরের দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল বীরভূমের (Birbhum) তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) ছবি! নেপথ্যে কাজল শেখের (Kajal Seikh) হাত দেখছেন অনেকে। যদিও, তা মানতে চাননি কাজল-ঘনিষ্ঠরা। বিজেপির (BJP) সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra) সোশাল মিডিয়ায় লিখেছেন, দিদিমণি তো আগেই মুছে দিয়েছেন মন থেকে, এবার দেওয়াল থেকে মোছা শুরু! 

বীরভূমের (Birbhum) হোসেনপুরে তৃণমূলের কার্যালয়। দেওয়ালে একদিকে, রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)  ছবি, অন্যদিকে সাদা রঙে ঢেকে ফেলা হয়েছে অনুব্রত মণ্ডলের ছবি!দেওয়াল জুড়ে তৃণমূল নেত্রী ও দলের নামে স্লোগানের পাশাপাশি লেখা ছিল, অনুব্রত মণ্ডল কেষ্টদা জিন্দাবাদ। সেখানে, বাকি সব লেখা অক্ষত থাকলেও রাতারাতি মুছে ফেলা হয়েছে, অনুব্রত মণ্ডলের নাম। দল তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরায়নি। কিন্তু, তাঁর অস্তিত্ব কি ক্রমশই ফিকে হচ্ছে বীরভূম থেকে?                   

এই প্রশ্ন উঠছে, কারণ নানুরের হোসেনপুরের দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ছবি! বরাবরই রাজনৈতিক মহলে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ যুযুধান পক্ষ বলে পরিচিত। সেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির গড়েই অনুব্রত মণ্ডলের ছবি মোছার নেপথ্যে কাজল শেখের হাত দেখছেন অনেকে। যদিও, তা মানতে চাননি কাজল-ঘনিষ্ঠরা। ঘটনায় বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা সোশাল মিডিয়ায় লিখেছেন, নানুরের হোসেনপুর গ্রামের তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের ছবি মুছে ফেলা হল! দিদিমণি তো আগেই মুছে দিয়েছেন মন থেকে, এবার দেওয়াল থেকে মোছা শুরু! আস্তে আস্তে পার্মানেন্টলি ছবি হয়ে যাবেন। তৃণমূলে একটাই নীতি - চুরি করে যতদিন তুমি পার্টিকে দিতে পারবে ততদিন তুমি 'গুড বয়' আর ধরা পড়লেই পার্টি তোমাকে চেনে না!

গরুপাচার মামলায় ১ বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি। বেশ কয়েকমাস ধরে তাঁর ঠিকানা এখন তিহাড় জেল। এই প্রেক্ষাপটে, এতদিন যাঁর হুঙ্কারে বীরভূমে বাঘে-গরুতে একঘাটে জল খেত, তাঁর ছবিই মোছা হচ্ছে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।  

আরও পড়ুন: WB Dengue Update: 'অবিলম্বে হেল্পলাইন নম্বর চালু করুন' ডেঙ্গি চিকিৎসায় প্রশাসনকে পরামর্শ চিকিৎসক কুণাল সরকারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget