এক্সপ্লোর

Birbhum News: পরীক্ষায় টুকলিতে বাধা, বীরভূমের কলেজে তাণ্ডব পড়ুয়াদের

Birbhum College Ransack: গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল, পঞ্চম সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর চালানোর (College Ransack) অভিযোগ উঠল বীরভূমের (Birbhum News) মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে। বেঁকিয়ে দেওয়া হয়েচে সিলিং ফ্যান, ভেঙে দেওয়া হয়েছে শৌচাগারের কল। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও বোঝা যায়নি।

টুকলিতে বাধা দেওয়ায় ভাঙচুর কলেজে: ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যানের ব্লেড। শৌচালয়ের পাইপ থেকে কল গায়েব! নাগাড়ে পড়ে চলেছে জল। এই ছবি বীরভূমের মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে। গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) বিএ জেনারেল, পঞ্চম সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। সিউড়ির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের সিট পড়েছে মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে। কলেজ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। খাতা কেড়ে নিয়ে হল থেকে বের করে দেওয়া হয় তাঁদের। অভিযোগ, টুকলি করতে না পেরে সেই আক্রোশে পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাঙচুর চালান। পরীক্ষার হলে ৪-৫টি সিলিংফ্যান ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে। শৌচাগারের কলও ভাঙা। কলেজে সিসি ক্য়ামেরা না থাকায়, কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে বুঝতে পারা যায়নি।

এই ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমন মুখোপাধ্যায় জানান, "এদিন রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল। সিউড়ির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীরা এই কলেজে পরীক্ষা দিচ্ছেন। এদিন পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। ওই সমস্ত পরীক্ষার্থীর খাতা। তার জেরে এই ভাঙচুর।  ভারপ্রাপ্ত অধ্যক্ষের কথায়, “আমাদের ধারণা, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনে বাধা দেওয়ার কারণে কলেজে ভাঙচুর চালানো হয়ে থাকতে পারে। বিষয়টি বিদ্যাসাগর কলেজের জানানো হয়েছে।”

এদিকে মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্যর ঘরে ঢোকার মুখে গেট আটকে অবস্থান-বিক্ষোভে করে TMCP. তাদের অভিযোগ একের পর এক অবৈধ সিন্ডিকেট মিটিং করছেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। বৈঠক সেরে বেরোনোর সময় রাতে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তীকালীন উপাচার্য ও রেজিস্ট্রার। এই অভিযোগের প্রেক্ষিতে শান্তা দত্ত বলেন, 'এমন কিছু করছি না, যা বিশ্ববিদ্য়ালয়ের পরিপন্থী।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Primary Recruitment: শেষমেশ লড়াইয়ে ইতি, প্রাথমিকের নিয়োগপত্র দেওয়া শুরু পূর্ব বর্ধমানে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget